1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

সিলেট জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান হলেন গোলাপগঞ্জের এলিম চৌধুরী

  • প্রকাশের সময় : রবিবার, ১ অক্টোবর, ২০২৩

সিলেট জেলা প্রতিনিধি: জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৩ প্রদানের লক্ষে প্রাথমিক শিক্ষার অগ্রগতি ও মানোন্নয়নে বিশেষ অবদানের জন্য সিলেট জেলা পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম।

প্রাথমিক শিক্ষা পদক সিলেট জেলার বাছাই কমিটির সভাপতি ও জেলা প্রশাসক শেখ রাসেল হাসান ও সদস্য সচিব জেলা শিক্ষা অফিসার শাখাওয়াত এরশেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
মঞ্জুর শাফি চৌধুরী এলিমের পুরো পরিবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের বিশ্বাসী ছিলেন। তাঁর বড় ভাই ফারুক আহমদ চৌধুরী জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অত্যন্ত আস্থাভাজন ছিলেন।
তাঁর আরেক ভাই গোলাপগঞ্জ উপজেলার আলোকিত মানুষ সদ্য প্রয়াত এডভোকেট ইকবাল আহমেদ চৌধুরী। যিনি গোলাপগঞ্জ উপজেলা পরিষদের দুই বারের নির্বাচিত চেয়ারম্যান (মৃত্যু পূর্ব পর্যন্ত) ও ১৯৯৬ সাল থেকে আমৃত্যু গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতির দায়িত্ব পালন করেন।
মঞ্জুর শাফি চৌধুরী এলিম সিলেট জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য, বাংলাদেশ স্কাউটস জাতীয় নির্বাহী কমিটির সদস্য, বাংলাদেশ স্কাউটস্ সিলেট অঞ্চলের সহ-সভাপতি, আতহারিয়া স্কুল অ্যান্ড কলেজ গোলাপগঞ্জের ম্যানেজিং কমিটির সভাপতি, বরায়া উত্তরভাগ মাদরাসা গোলাপগঞ্জের সভাপতি, মুহিবুর রহমান সরকারী প্রাথমিক বিদ্যালয় রফিপুর গোলাপগঞ্জের ম্যানেজিং কমিটির সভাপতি, বাংলাদেশ কিডনী ফাউন্ডেশনের সদস্য, বালাদেশ ডায়েবেটিক সমিতির সদস্য, বাংলাদেশ জাতীয় যক্ষা নিরোধ সমিতি (নাটাব) এর সদস্যের দায়িত্বে রয়েছেন।
দেশ বিদেশের ব্যবসায়ও তিনি একজন সফল মানুষ। তিনি কর্ণফুলী পাওয়ার লিমিটেডের চেয়ারম্যান, বারাকা সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান, বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের ট্রাস্টিজ বোর্ডের সদস্য ও বাংলাদেশ ইনডিপেডেন্ট পাওয়ার প্রডিউসারস্এ্যা সোসিয়েশনের (বিপ্পা) পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ সাকিব

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park