1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

গোলাপগঞ্জে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ায় মিফতাহকে ৯৩ ব্যাচের সংবর্ধনা

  • প্রকাশের সময় : রবিবার, ১ অক্টোবর, ২০২৩

গোলাপগঞ্জ প্রতিনিধি:-গোলাপগঞ্জ উপজেলায় প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ায় মিফতাহ উদ্দিনকে ভাদেশ্বর নাছির উদ্দীন উচ্চ বিদ্যালয় ও কলেজ এসএসসি ৯৩ ব্যাচের সংবর্ধনা প্রদান করে। শনিবার (৩০ সেপ্টেম্বর) উপজেলার ভাদেশ্বর নাছির উদ্দীন উচ্চ বিদ্যালয় ও কলেজের হল রুমে এ সংবর্ধনা আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ভাদেশ্বর নাছির উদ্দীন উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী আব্দুল্লাহ।
ভাদেশ্বর নাছির উদ্দীন উচ্চ বিদ্যালয় ও কলেজের সাবেক সিনিয়র শিক্ষক তারেক জলিলের সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফী চৌধুরী এলিম।
ভাদেশ্বর নাছির উদ্দীন উচ্চ বিদ্যালয় ও কলেজের এসএসসি ৯৩ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী নাজিম আহমদের সঞ্চলনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ভাদেশ্বর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুহিদুজ্জামান লাভলু, বাংলাদেশ স্কাউটস গোলাপগঞ্জ উপজেলা শাখার সাধারন সম্পাদক ও প্রেসক্লাবের সাধারন সম্পাদক মাহফুজ আহমদ চৌধুরী, ভাদেশ্বর নাছির উদ্দীন উচ্চ বিদ্যালয় ও কলেজের গভনিং বডির সদস্য নাজিম উদ্দিন, সিনিয়র শিক্ষক আমিন উদ্দিন,
মুকিতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মোহাম্মদ খসরু মিয়া, বিয়ানীবাজার ফুলমলিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলাল আহমদ, বিশিষ্ট কবি ও শিক্ষানুরাগী মোহাম্মদ সামসুল ইসলাম, করগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সেলিম আহমদ, ৯৩ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী ফারহানা বেগম, উজ্জল আহমদ।
এসময় আরো উপস্থিত ছিলেন- ভাদেশ্বর নাছির উদ্দীন উচ্চ বিদ্যালয় ও কলেজের সাবেক গভনিং বডির সদস্য মইজ উদ্দিন মজনু, ভাদেশ্বর দক্ষিণভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক হাসান আহমদ, ঢাকাদক্ষিন সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মিনহাজ উদ্দিন, ভাদেশ্বর করগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শামসুদ্দিন, ৯৩ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী জাহির উদ্দিন, সুলতানা বেগম, গোলাপগঞ্জ সহকারী শিক্ষক সমিতি সভাপতি হানিফ আহমদ, সাধারন সম্পাদক মাকসুদুল করিম, সমাজ সেবক মুতিউর রহমান, শাহপুৎলা হাফিজিয়া মাদ্রাসা অধ্যক্ষ আব্দুল হালিম, পূবালী ব্যাংক লিমিটেড ব্যবস্থাপক আরাফ মহসিন চৌধুরী প্রমুখ।

উক্ত অনুষ্ঠানে আর্থিক সহযোগিতা করেন ৯৩ ব্যাচ এর প্রবাসী- আসকার আহমদ, অলি ওয়াদুদ, এম. এ. মান্নান, তারেক আহমদ, বদরুল ইসলাম, আরিফ আহমদ, কামরান আহমদ, ডলি বেগম, শেফালী বেগম, ফাহমিদা বেগম, মওদুদ আহমদ চাকলাদার, আবুল কালাম, সিরাজুল ইসলাম, অলি আহাদ, খালেদ আহমদ, ডা. সালেহ আহমদ, খাতুনে ফেরদৌস চাকলাদার মুন্নি, খাতুনে ফেরদৌস চাকলাদার পলি, ফজলু আহমদ, রফিক উদ্দিন।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ সাকিব

 

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park