1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

আমেরিকার জোরে লাফাচ্ছে বিএনপি: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

  • প্রকাশের সময় : শনিবার, ২২ জুলাই, ২০২৩

সিলেটের আলাপ ডেস্ক :মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, আমেরিকা আমাদের স্বাধীনতায় প্রত্যক্ষভাবে বিরোধিতা করেছে, সেই আমেরিকার জোরে বিএনপি এখন লাফাচ্ছে।

শনিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের বন্দরের সমরক্ষেত্রে জাতীয় স্মৃতিসৌধের আদলে নবনির্মিত স্মৃতিসৌধের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমেরিকার বিষয়ে মন্ত্রী বলেন, আমেরিকাতে তাদের একজন প্রেসিডেন্ট (ডোনাল্ড ট্রাম্প) বলেছিলেন আমি নির্বাচনে পাস না করলে সেই নির্বাচন মানি না। আমাদের দেশে ইউনিয়ন পরিষদের মেম্বাররাও (সদস্য) এই ধরনের কথা বলে না। যে দেশের প্রেসিডেন্ট নির্বাচনে ভোটে হেরে যাওয়া মেনে নিতে পারেন না, সেই দেশ আমাদের গণতন্ত্রের সবক দেয়। এই আমেরিকা আমাদের স্বাধীনতা মেনে নিতে পারেনি। তারা স্বাধীনতাকামী বাঙালিদের প্রতিহত করতে সপ্তম নৌবহর পাঠিয়েছিল, কিন্তু পারেনি। ওরাই চেয়েছিল বাংলাদেশ যেন জাতিসংঘের সদস্য না হয়। তাদের কাছ থেকে আমাদের সবক নিতে হবে গণতন্ত্র কীভাবে রক্ষা করতে হয়!

বিএনপির সমালোচনা করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, একটা দল আছে তারাও স্বাধীনতার বিরুদ্ধে। তারাও ক্ষমতায় থাকাকালীন বলেছিল এখনো বলেন, মহান স্বাধীনতার যুদ্ধে এত লোক মারা যায়নি। আপনাদের নিশ্চয়ই স্মরণ আছে সেই দলের মহাসচিব বলেছিলেন, এর চেয়ে পাকিস্তান অনেক ভালো ছিল। আমার প্রশ্ন কোন সূচকে পাকিস্তান ভালো ছিল? আমার মনে হয় তাদের অন্তর থেকে এখনো পাকিস্তান যায়নি অথবা তারা পাকিস্তানকে ভুলতে পারছে না।

নবনির্মিত স্মৃতিসৌধ উদ্বোধন শেষে আলোচনা সভায় আরও বক্তব্য দেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক), নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আলী, নারায়ণগঞ্জ পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, বন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এমএ রশিদ প্রমুখ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park