1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

নিষেধাজ্ঞা দিয়ে লাভ নেই, কোনো ছাড় দেয়া হবে না

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নিষেধাজ্ঞা দিয়ে লাভ নেই, কোনো ছাড় দেওয়া হবে না।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, আমাদের ভয় দেখিয়ে লাভ নেই। নিষেধাজ্ঞা ও ভিসানীতির দিয়েও লাভ নেই। ৭১’র নিষেধাজ্ঞা পেয়ে ভয় করলে দেশ স্বাধীন হতো না। আজকেও নিষেধাজ্ঞাকে ভয় করলে বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে পারবো না। শেখ হাসিনার নেতৃত্বেই নির্বাচন হবে। কোনো ছাড় হবে না।

তিনি বলেন, মজার ব্যাপার হচ্ছে— নিষেধাজ্ঞা দেয় ওয়াশিংটন, ভয় দেখায় মির্জা ফখরুল। অদ্ভুত কাণ্ড। আমার নির্বাচন আমি করবো, তুমি বলার কে?

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, জো বাইডেন আজকেও বলেছেন, গণতন্ত্র হুমকির মুখে। ট্রাম্পকে সামলাতে পারে না আর বাংলাদেশেকে ধমক দেয়। ওয়াশিংটন হিলে ৬ জানুয়ারি ৬টি প্রাণ ঝরলো, এ কেমন গণতন্ত্র? আপনাদের দেশে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। এমন দিন নেই, যেদিন যুক্তরাষ্ট্রে মানবাধিকার লঙ্ঘন হয় না। তাহলে আমাদের ভয় দেখান কেন? আবার দালাল লাগিয়েছেন ফখরুলকে।

বিএনপিকে উদ্দেশ্যে করে ওবায়দুল কাদের বলেন, তাদের ৪৮ ঘণ্টা শেষ। আলটিমেটাম শেষ। খেলা হবে। ক্যাপ্টেন আমেরিকায়, তিনি এলে জোরদার খেলা হবে। আমাদের নির্বাচন আমাদের সংবিধান নির্ধারণ করবে। আমরা কীভাবে চলবো, আমরাই ঠিক করবো। আমরা তত্ত্বাবধায়ক মানি না। ওটা মরা লাশ। ওটা আমাদের কাছে এনে লাভ নেই। ২০০১ সালে দেখিছি, ফখরুদ্দীন-মঈন উদ্দিনেরটাও দেখেছি। সেই তত্ত্বাবধায়ক চালু করে বাংলাদেশে অস্বাভাবিক সরকার করবেন, সেটা আর হবে না।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ সাকিব

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park