1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

দ্বিতীয় স্ত্রীর সড়কে বসে প্রতিবাদে ইউএনওকে ওএসডি

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :দ্বিতীয় স্ত্রীর প্রতিবাদের পরই জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আরিফুল ইসলামকে বদলী (ওএসডি) করা হয়েছে। বিয়ের তথ্য গোপন রেখে দ্বিতীয় বিয়ে করায় দ্বিতীয় স্ত্রীর প্রতিবাদের পর তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব কানিজ ফাতেমা স্বাক্ষরিত এক চিঠিতে তাকে ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংযুক্ত করা হয়। তার পরিবর্তে মনজুরুল ইসলামকে আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্ব দেয়া হয়েছে জানিয়েছেন জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী।

ওই চিঠিতে বলা হয়েছে, এই কর্মকর্তাকে পুনরাদেশ না দেয়া পর্যন্ত তার নামের পাশে বর্ণিত পদে বদলি পূর্বক নিয়োগ করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

গত বুধবার (২৭ সেপ্টেম্বর ) আরিফুল ইসলামের দ্বিতীয় স্ত্রী তার একটি শিশু সন্তানকে কোলে নিয়ে স্ত্রীর মর্যাদার দাবি করে ইউএনও কার্যালয়ের সামনের রাস্তায় বসে অনশন করেছেন। মুহূর্তে এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

দ্বিতীয় স্ত্রী ভিডিওতে বলেন তিনি ইউএনও আরিফুল ইসলামের বিবাহিতা স্ত্রী। তার একটি শিশু ছেলে সন্তান রয়েছে। বর্তমানে তিনি দিনাজপুর কলেজিয়েট গার্লস্ স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক হিসেবে কর্মরত আছেন।

তিনি আরও বলেন, আক্কেলপুরের বর্তমান ইউএনও আরিফুল ইসলাম এর আগে দিনাজপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন। তখন একটি জমি খারিজ করতে গিয়ে তার (আরিফুল) সঙ্গে প্রথম সাক্ষাৎ হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে সেই সম্পর্কের সূত্র ধরে প্রথম স্ত্রী থাকার বিষয়টি গোপন করে ২০২১ সালের ৯ ফেব্রুয়ারি প্রায় ২০ লাখ টাকা দেন মোহরে রেজিস্ট্রি মূলে রংপুরের পানি উন্নয়ন বোর্ডের একটি রেস্ট হাউসে তাদের বিয়ে সম্পন্ন হয়। তার প্রথম বিবাহের বিষয়টি প্রথম থেকেই কৌশলে গোপন করেন আরিফুল। এমনকি তিনি গর্ভবতী হলেও গর্ভপাতে বাধ্য করেন তার স্বামী। অবশ্য পরে তাদের সংসারে একটি ছেলে সন্তান জন্ম নেয়। তবে পরে তাকে স্ত্রী হিসেবে মেনে নিতে অস্বীকৃতি জানান আরিফুল।

‘স্ত্রীর মর্যাদা পেতে বুধবার দুপুরে আক্কেলপুরের বর্তমান ইউএনও মো. আরিফুল ইসলামের বাংলোতে তার সাথে দেখা করার চেষ্টা করেন তিনি। এ সময় তার সঙ্গে আসা পরিবারের সদস্যদের হেনস্তার পর বাইরে বের করে দেন নিরাপত্তা কর্মী আনসার সদস্যরা। তখন তার মোবাইল ফোন ছিনিয়ে নেয় ইউএনও।’

পরে ওই নারী জানতে পারেন তাকে তালাক দিয়েছেন আরিফুল। এ কারণে বিকেলে কার্যালয়ের সামনে প্রধান সড়কের যানবাহন আটকে অনশন শুরু করেন। পরে স্থানীয় জনপ্রতিনিধিরা উপজেলা পরিষদে নিয়ে যায় মীমাংসার আশ্বাস দেন।

এ ঘটনায় বৃহস্পতিবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব কানিজ ফাতেমা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলামকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে বদলি করা হয়।

এর আগে অভিযোগ বিষয়ে জানতে চাইলে আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আরিফুল ইসলাম বলেন, আমাকে ব্ল্যাক মেইল করে ট্র্যাপে ফেলার একটি বিষয়। তিনি তার দ্বিতীয় স্ত্রীকে তালাক দিয়েছেন। এটি জানার পর পরিকল্পিতভাবে তার সম্মানহানি করা হয়েছে।

এ বিষয়ে জয়পুরহাটের জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় বলেন, আক্কেলপুরের উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলামকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। সেই সাথে আক্কেলপুরে নতুন উপজেলা নির্বাহী অফিসার মনজুরুল আলমকে দায়িত্ব দেয়া হয়েছে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ সাকিব

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park