1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

ভিডিও বার্তায় যা বললেন তামিম ইকবাল

  • প্রকাশের সময় : বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :টাইগাররা দেশ ছাড়ার আগে হয়েছে বেশ নাটকীয়তা। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে তামিম ইকবালকে ছাড়াই বিশ্বকাপ দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ওয়ানডে সুপার লিগে শীর্ষ তিনে বাংলাদেশ দল যেই তামিমের নেতৃত্বে স্থান করে নিয়েছিল সেই তামিমকে ছাড়াই বিশ্বকাপে যাচ্ছে টাইগাররা। যা নিয়ে তোলপাড় ক্রিকেট পাড়ায়।

বুধবার বিকেল এসব নিয়ে তামিম ইকবাল নিজের অফিসিয়াল ফেসবুক পেজে ১২মিনিট ১০ সেকেন্ডের একটি ভিডিও বার্তা প্রকাশ করে নিজের মত প্রকাশ করেন।

গুঞ্জন ছিলো, তামিম বিশ্বকাপে ৫ ম্যাচের বেশি খেলতে পারবেন না— এমন শর্ত দেয়ায় তাকে দলে রাখা হয়নি। তবে, তামিম ভিডিও বার্তায় এমন কথা উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, কেউ কেউ বলছে, আমি নাকি বলেছি ৫ ম্যাচের বেশি খেলব না। এটা মিথ্যা। আমি কখনো, কোথাও বলিনি ৫ ম্যাচের বেশি খেলব না।

তামিম বলেছেন, নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর মানসিকভাবে আমি খুব খুশি ছিলাম। গত চার-পাঁচ ম্যাচের যত বিষয় সব ভুলে গিয়েছিলাম। ম্যাচ শেষে আমার ইনজুরির অবস্থা ফিজিওকে জানায়। তখন ড্রেসিংরুমে নির্বাচকরা আসেন। আমি তাদের বলেছিলাম, আমার অবস্থা সামনে এমনই থাকবে। আমাকে দলে রাখলে বিষয়টি মাথায় রাখবেন। হোটেলে যাওয়ার পর আমাকে ফিজিও পর্যবেক্ষণ করেন।

ফিজিওর রিপোর্টে কী ছিল তা পরিষ্কার করে তামিম বলেছেন, ফিজিও’র রিপোর্টে ছিল প্রথম ম্যাচের পরে আমার ব্যথার অবস্থা কী, দ্বিতীয় ম্যাচের পর কী হয়েছে। সেক্ষেত্রে ২৬ তারিখের (নিউজিল্যান্ড সিরিজের শেষ ম্যাচ) ম্যাচের দিন অবস্থা কেমন হতে পারে। রিপোর্ট অনুযায়ী, খেলার জন্য আমি প্রস্তুত। তবে আমাকে বলা হয়েছিল আমি রেস্ট নিতেও পারি।

এর আগে ফেসবুকে এক স্ট্যাটাসে তামিম লেখেন, ‌আজকে বাংলাদেশ জাতীয় দল ভারতের উদ্দেশে রওনা দেয়ার পর একটি ভিডিও বার্তার মাধ্যমে আমি সবাইকে বিগত কয়েক দিনের ঘটে যাওয়া ব্যাপারে কিছু কথা বলবো। গত কয়েক দিন অনেক কথাই গণ মাধ্যমগুলোতে এসেছে। আমি মনে করি বাংলাদেশ দলের এবং আমার ভক্ত – সমর্থক সবারই পরিষ্কার ভাবে সব কিছু জানার অধিকার রাখে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ সাকিব

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park