1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. s.mahmud7612@gmail.com : Sultan Mahmud : Sultan Mahmud
  4. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন

সিলেটে ইয়াসির, বরিশালে সৌম্য

  • প্রকাশের সময় : রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসর মাঠে গড়াবে আগামী বছরের শুরুতে। তার আগে আজ অনুষ্ঠিত হচ্ছে প্লেয়ার্স ড্রাফট। যেখানে ড্রয়ের দ্বিতীয় রাউন্ডে প্রথমে ডাকার সুযোগ পায় ফরচুন বরিশাল। এরপর যথাক্রমে ক্রিকেটার ডেকেছে কুমিল্লা, চট্টগ্রাম, সিলেট, ঢাকা, রংপুর ও খুলনা।

দ্বিতীয় রাউন্ডের প্রথম ডাকে বরিশাল নিয়েছে সাইফুদ্দিনকে। মহিদুল ইসলাম অংকন গেছেন কুমিল্লায়, সৈকত আলি চট্টগ্রামে, সিলেট নিয়েছে আরিফুল হককে, আলাউদ্দিন বাবু গেছেন ঢাকায়, রিপন মন্ডলকে নিয়েছে রংপুর, পারভেজ ইমন গেছেন খুলনায়।

দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় ডাকে হাবিবুর রহমান সোহানকে নিয়েছে খুলনা। রংপুরে গেছেন হাসান মুরাদ, ঢাকায় এসএম মেহেরাব হোসেন, সিলেটে ইয়াসির আলি রাব্বি, ইমারনুজ্জামানকে নিয়েছে চট্টগ্রাম, কুমিল্লায় রিশাদ হোসেন, সৌম্যকে নিয়েছে বরিশাল।

এর আগে প্রথম রাউন্ডের প্রথম ডাকে রংপুর দলে নিয়েছে রনি তালুকদারকে। সিলেট নিয়েছে মোহাম্মদ মিথুনকে, বরিশাল নিয়েছে মুশফিকুর রহিমকে, কুমিল্লা নিয়েছে মৃত্যঞ্জয়কে, চট্টগ্রামে গেছেন তানজিদ তামিম, সাইফ হাসানকে নিয়েছে ঢাকা, রুবেলকে নিয়েছে খুলনা।

এবারের ড্রাফটে মোট ২০৩ জন দেশি ক্রিকেটারকে রাখা হয়েছে। তাদেরকে ভাগ করা হয়েছে সাতটি ক্যাটেগরিতে। আর বিদেশি ক্রিকেটার আছেন ৪৪৮ জন। তাদেরকে ভাগ করা হয়েছে পাঁচটি ক্যাটাগরিতে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ রেজওয়ান

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park