1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

হবিগঞ্জে ৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই খেলার মাঠ!

  • প্রকাশের সময় : শনিবার, ২২ জুলাই, ২০২৩

সিলেটের আলাপ ডেস্ক :হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার ৬৫ টি প্রাথমিক বিদ্যালয়ে মধ্যে ৫১ টি বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য নেই কোন খেলার মাঠ। প্রায় ১৪ হাজার শিক্ষার্থী পড়ালেখার সুষ্ঠু পরিবেশ ও খেলাধুলার সুযোগ থেকে বঞ্চিত। এতে ব্যাহত হচ্ছে তাদের মানসিক-শারীরিক বৃদ্ধি।

আজমিরীগঞ্জ উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এ উপজেলার পাচঁটি ইউনিয়ন ও একটি পৌরসভায় ৬৫ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। ৫১টি বিদ্যালয়ে খেলার মাঠ নেই। এসব বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ১৪ হাজার।

শরিফ নগর আদর্শ, রনিয়া, শুক্রীবাড়ি, মালুম মিয়া, জগতপুরসহ উপজেলার আরো কয়েকটি সরকারি বিদ্যালয়ের পাশে এমনকি কাছাকাছিও কোনো খেলার মাঠ নেই। সামান্য ভূমির ওপর দাঁড়ানো এসব বিদ্যালয়ের আশপাশে পুকুর, খাল রয়েছে। হইহুল্লু বা ছোটাছুটি করার জায়গাটুকুও নেই সেখানে। ছোট ছোট শিক্ষার্থীরা ক্লাসরুমে বসেই সময় পার করে।

শরিফনগর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালের প্রধান শিক্ষক মোছাঃ দিলোয়ারা বেগম বলেন, তার বিদ্যালয়টি ১২৬ ফুট লম্বা ও প্রায় ১৮ ফুট প্রস্থ্যে ৫ শতক ভূমির উপর নির্মিত। বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা ২১৮ জন। উপস্থিতির হারও ৯০ থেকে ৯৫ শতাংশ। বিদ্যালয়ে জায়গা না থাকায় প্রতিদিন সম্মেলন ও জাতীয় সঙ্গিত বারান্দায় করতে। স্কুলে শিক্ষার্থীদের জন্য খেলাধুলা করার সরঞ্জাম তাকলেও তা ব্যাবহার করতে পারছে না । এছাড়া প্রতিবছর ক্রিয়া প্রতিযোগিতা পার্শ্ববর্তী স্থানীয় গরুর হাঠ মাঠে করতে হয়।

শিক্ষকদের সাথে আলাপকালে তাঁরা বলেন, তাঁদের বিদ্যালয়ে শিক্ষার্থীদের লেখাপড়ার সুষ্ঠু পরিবেশের জন্য শিশুদের মানসিক বিকাশে কোনো খেলার মাঠ নেই। খেলাধুলায় শিক্ষার্থীদের দৈহিক গঠন ও মেধাবিকাশে সহায়ক। খেলাধুলা শিশুদের সৃজনশীলতা বৃদ্ধিতে সাহায্য করে। শারীরিক-মানসিক সক্ষমতা বৃদ্ধিতে ভূমিকা রাখে এবং মুক্তচিন্তার সুযোগ তৈরি করে।

শুক্রীবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গীতাঞ্জলি দেবী বলেন, বিদ্যালয়ে খেলার মাঠ না থাকার এ্যামালগেমেটড বীর চরন মডেল সরকারি উচ্ছ বিদ্যালয়ের মাটে বার্ষিক ক্রীয়া প্রতিযোগিতার অনুষ্টান করা হয়।

শরীফনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী আমেনা রহমান ইফতি ও হোসের রওনক বলেন, বিদ্যালয়ে মাঠ না থাকার খেলতে পারি না। দৌড়ঝাঁপও দিতে পারি না। খেলতে না পারলে কী মন ভালা থাকে? টিফিনের সময় ক্লাসে বসেই সময় কাটাতে হয়।

উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ মজনুর রহমান বলেন, শিশুদের শারীরিক বিকাশের পাশাপাশি মানসিক বিকাশে খেলার মাঠ জরুরি। এ উপজেলায় অনেক স্কুলে জমির পরিমাণ কম। ১৪ টি বিদ্যালয় খেলার মাঠ তাকলেও বাকি বিদ্যালয়গুলোতে প্রতিদিনের সমাবেশ করার মতোও জায়গা নেই। যে কয়েকটি বিদ্যালয়ে মাটি ভরাট করে করে মাঠ তৈরী করার সুবিধা আছে সেগুলোর জন্য চাহিদাপ্রেরন করা হয়েছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park