1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

সঙ্গীর চোখে চোখ রেখে কথা বললে যা হয়

  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :যে কোনো সম্পর্কের ভিত মজবুত করতে চোখের ভূমিকা অনেক, এমনটিই জানাচ্ছেন মনোবিদরা। দাম্পত্য বা প্রেমের সম্পর্কে বিশ্বাস, মূল্যবোধ, যোগাযোগ সব গড়ে তোলা যায় চোখ দিয়েই।

দুটি মানুষের মধ্যে শারীরিক ও মানসিক যোগাযোগ রক্ষা করতেও চোখের ভূমিকা আছে। চলুন তবে জেনে নেওয়া যাক, প্রিয়জনের চোখে চোখ রেখে কথা বলা কেন জরুরি?

১. যে কোনো সম্পর্কের গোড়ার কথা হলো যোগাযোগ। মুখের ভাষা যা বলে উঠতে পারে না, চোখ সেই অনুভূতি ব্যক্ত করতে পারে। যোগাযোগ আরও গভীর ও নিবিড় হতে পারে চোখের চাহনিতে।

২. মানুষের চোখে নাকি সত্য বা মিথ্যার ছাপ স্পষ্টই ফুটে ওঠে। তাই প্রিয়জন মিথ্যার আশ্রয় নিচ্ছে কি না, তা যাচাই করতেও তার চোখে চোখ রাখুন। তাই চোখে চোখ রেখে কথা বললে সম্পর্কে বিশ্বাসযোগ্যতাও বাড়ে।

৩. একান্তে দুজন মনের কথা বলার সময় একজন যদি অপরজনের দিকে না তাকান, তাহলে সম্পর্ক গাঢ় হবে কীভাবে! শুধু ঘনিষ্ঠ মুহূর্ত নয়, সঙ্গীর কথা ধৈর্য ধরে শুনতে গেলেও চোখে চোখ রাখার প্রয়োজন আছে।

৪. শারীরিক ও মানসিকভাবে ঘনিষ্ঠ হতেও চোখের গুরুত্ব আছে। চোখ এমন একটি অঙ্গ, যার মাধ্যমে দু’টি ভিন্ন মানুষের ঘনিষ্ঠতা আর গাঢ় হয়ে উঠতে পারে।

৫. চোখে চোখ রাখার মাধ্যমেই একে অপরের প্রতি আকর্ষিত হন দম্পতিরা। দু’টি মানুষের আকর্ষণের কেন্দ্রে থাকে চোখ। এমনকি কোনো মানুষের প্রতি আপনার কেমন অনুভূতি, সেটিও বলে দিতে পারে চোখ।

সূত্র: কুপারথেরাপি/ম্যারেজ.কম

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ জুনেদ

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park