1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

অটোরিকশা চুরি করে পালানোর সময় গ্যাস শেষ, অতঃপর…

  • প্রকাশের সময় : শনিবার, ২২ জুলাই, ২০২৩

সিলেটের আলাপ ডেস্ক :ফেনীর সোনাগাজীতে সিএনজিচালিত অটোরিকশা চুরি করে পালানোর সময় গ্যাস শেষ হয়ে যায়। এতে ধরা পড়েন চোর সিন্ডিকেটের এক সদস্য। শুক্রবার উপজেলা চরছান্দিয়া ইউনিয়নের রহমতপুর ফোরকানিয়া মাদ্রাসা এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক মাঈন উদ্দিন (৫০) সোনাগাজী থানার নবাবপুর ইউনিয়নের খোয়ালিয়া দায়ী বাড়ীর পাশ্ববর্তী চৌধুরী বাড়ীর মৃত আবুল খায়েরের ছেলে

মডেল থানার এএসআই আমির হোসেন বলেন, ৬নং চরছান্দিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড উজি আলী সারেং বাড়ি থেকে গতকাল রাতে অটোরিকশা চুরি করে সোনাগাজী অভিমুখে যাচ্ছিল চোর চক্রের সদস্যরা। তারা চুরি করা অটোরিকশা চালিয়ে নিয়ে চরছান্দিয়া রহমতপুর ফোরকানিয়া মাদ্রাসা পযন্ত গেলে পথেই গ্যাস শেষ হয়ে আটকা পড়ে।

পরে চোরচক্রের সদস্যরা অন্য আরেকটি অটোরিকশার পিছনে বেঁধে টেনে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন ও পুলিশ ধাওয়া দেয়। পুলিশের ধাওয়া খেয়ে অন্যরা পালিয়ে যায় এবং চোর একজনকে হাতেনাতে ধরে ফেলে পুলিশ। এ সময় তারা গাড়িটি চুরি করে নিয়ে আসার কথা স্বীকারও করে।

এছাড়া চুরির কাজে জড়িত জাহেদ হোসেন (২৫), দুলাল (৩৫), ফারুক (৩২) কয়েকজন সহযোগীর নাম স্বীকার করে।

সোনাগাজী মডেল থানার ওসি মু. খালেদ হোসেন বলেন, সিএনজির মালিক আব্দুর রহিম বাদী হয়ে সোনাগাজী মডেল থানা মামলা দায়ের করেছেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park