1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

দুই জঙ্গি সংগঠনের তিন সদস্য গ্রেপ্তার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :নিষিদ্ধঘোষিত দুই জঙ্গি সংগঠনের তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)। বুধবার জয়পুরহাট ও টাঙ্গাইল থেকে তাদের গ্রেপ্তার করে করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. মুজাহিদুল ইসলাম (১৯), সাকির আহমদ (১৯), মো. ইউনুস আলী (২৫)।

বৃহস্পতিবার এটিইউর সহকারী পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস) ওয়াহিদা পারভীন বলেন, জয়পুরহাটের পাঁচবিবি থানার ধুরইল এলাকায় অভিযান চালিয়ে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য মুজাহিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ছয়টি উগ্রবাদী বই এবং মোবাইল ও দুটি সিমকার্ড জব্দ করা হয়ে‌ছে।

প‌রে তার দেয়া তথ্যমতে, পাঁচবিবি থানাধীন কড়িয়া বাজারস্থ এলাকা থেকে সাকির আহমদকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে উগ্রবাদী কর্মকাণ্ডে ব্যবহৃত মোবাইল ও সিমকার্ড জব্দ করা হয়।

এটিইউর কর্মকর্তা ওয়া‌হিদা বলেন, অপরদিকে বৃহস্পতিবার ভোরে টাঙ্গাইলের মির্জাপুরের হাটুভাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. ইউনুস আলীকে গ্রেপ্তার করা হয়। তিনি নিষিদ্ধ জঙ্গি সংগঠন আল্লাহর দলের একজন সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে বাংলাদেশের জননিরাপত্তা ও সার্বভৌমত্ব বিপন্ন করাসহ নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে ২০১৭ সালে এসএমপি কোতোয়ালী মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়।

আরও পড়ুন: কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

ওয়াহিদা পারভীন বলেন, ২০১৭ সালের ২৯ জানুয়ারি এসএমপি কোতোয়ালী থানাধীন শাহী ঈদগাহ ময়দান এলাকা থে‌কে গোপন বৈঠকের সময় নিষিদ্ধ সংগঠন আল্লাহর দলের চার সদস্যকে আটক করে পুলিশ। এসময় ইউনুস আলী কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে আত্মগোপনে যান। এ বিষ‌য়ে কোতোয়ালী থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় ইউনুসসহ ১০ আসামির প্রত্যেককে সাত বছর করে কারাদণ্ড দেন আদালত। ইউনুস দীর্ঘ ছয় বছর দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ জবা চৌধুরী

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park