1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

এবার ঢাকায় আসছেন রোনালদিনহো!

  • প্রকাশের সময় : বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও রোনালদিনহোর ভক্তের সংখ্যা নিতান্তই কম না। কিন্তু ফুটবল উন্মাদনায় মেতে থাকা এই দেশটিতে কখনো পা রাখা হয়নি বিশ্বকাপজয়ী ব্রাজিল তারকার।

গত ২০২০ সালের জানুয়ারিতে প্রথম ফুটবলার হিসেবে বাংলাদেশ এসেছিলেন কিংবদন্তী গোলরক্ষক জুলিও সিজার। এবার দ্বিতীয় ব্রাজিলিয়ান হিসেবে ঢাকা সফরে আসছেন আরেক কিংবদন্তি ফুটবলার রোনালদিনহো। সবকিছু ঠিক থাকলে আগামী ১৫ অক্টোবর বাংলাদেশ সফরে আসবেন তিনি।

চলতি বছরের জুলাইয়ে শতদ্রুর আমন্ত্রণে কলকাতা যাওয়ার পথে বাংলাদেশ সফরে এসেছিলেন লিওনেল মেসির সতীর্থ মার্টিনেজ। সংক্ষিপ্ত ওই সফরে ভক্তদের সঙ্গে দেখা করার সুযোগই পাননি তিনি।

বরাবরের মতো, এবারও উদ্যোগ এসেছে কলকাতা থেকে। আগামী মাসে পশ্চিমবঙ্গের মানুষ উদযাপন করবে হিন্দু ধর্মের সবচেয়ে বড় উৎসব দুর্গা পূজা। সেই উৎসবের মাত্রা বাড়িয়ে তুলতে পূজার আগে কলকাতায় এই ব্রাজিলিয়ান কিংবদন্তিকে আনতে চান উদ্যোক্তা ও স্পোর্টস প্রোমোটর শতদ্রু দত্ত। সব ঠিক থাকলে অক্টোবরেই কলকাতার মাটিতে পা রাখবেন বার্সেলোনা ও ব্রাজিল কিংবদন্তি রোনালদিনহো। বিষয়টি নিশ্চিত করেছেন শতদ্রু দত্ত নিজেই।

শতদ্রুর উদ্যোগেই বাংলাদেশে এসেছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক। রোনালদিনহোর কী সেই সুযোগ আছে? এমন প্রশ্নের জবাবে দেশের এক গণমাধ্যমকে শতদ্রু দিয়েছেন সবুজ সংকেত, ‘আমরা তাকে বাংলাদেশেও আনতে পারি। এরই মধ্যে বাংলাদেশের দুটি প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলেছি। পৃষ্ঠপোষক মিললে রোনালদিনহোর বাংলাদেশে আসার সুযোগ আছে।’

বিশ্ব ফুটবলের কিংবদন্তিদের ভারতে আনার ব্যাপারে শতদ্রুর বেশ অভিজ্ঞ। পেলে, ডিয়েগো ম্যারাডোনা, কাফুদের অতীতে কলকাতায় এনেছিলেন ৪৩ বছর বয়সী এই ব্যবসায়ী। সব ঠিক থাকলে ১৬, ১৭ কিংবা ১৮ অক্টোবর রোনালদিনহো কলকাতায় অবস্থান করবেন। তবে বাংলাদেশে তার আগমন নির্ভর করবে সম্পূর্ণ পৃষ্ঠপোষকতার ওপর।

২০০২ বিশ্বকাপজয়ী রোনালদিনহো ব্রাজিলের ক্লাব গ্র্যামিওর হয়ে ক্যারিয়ার শুরু করেন। এরপর পিএসজি থেকে যান বার্সেলোনায়। হয়ে ওঠেন বিশ্বের সেরা ফুটবলার। বিশ্বকাপ ছাড়াও ব্রাজিলের জার্সিতে জিতেছেন কোপা আমেরিকা ও কনফেডারেশন কাপের শিরোপা। ২০১৮ সালে ফুটবলকে বিদায় জানান তিনি। তার ঝুলিতে রয়েছে বেশ কয়েকটি ফিফা বর্ষসেরার খেতাব। একবার জেতেন ব্যালন ডি’অরও।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ সাকিব

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park