1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

চুলের ঘনত্ব বাড়াতে ৩ সিরাম

  • প্রকাশের সময় : বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :চুল নিয়ে কমবেশি সবাই সমস্যায় ভোগেন। চুল পড়া, খুশকি, চুলের ডগা ফাটা, জট লাগা লেগেই থাকে। চুলের যত্নে অনেক কিছু ব্যবহারের পরও চুল ঝরার পরিমাণ লেগেই থাকে। এসব সমস্যা সমাধানে ব্যবহার করতে পারেন ঘরোয়া তিন সিরাম।

সিরাম ব্যবহারে সাধারণত চুলের আর্দ্রতা বজায় থাকে, চুলের রুক্ষ ভাব দূর হয়। কোঁকড়ানো চুল বশে আনতেও সাহায্য করে হেয়ার সিরাম। চুলের রুক্ষতা, বিবর্ণ ভাব, ডগা ফাটার মতো সমস্যাও দূর করে সিরাম। তবে এই সিরাম যে নতুন চুল গজাতেও সাহায্য করে তা হয়তো অনেকেই জানেন না। সাধারণ কিছু ঘরোয়া উপাদানেই বানিয়ে ফেলতে পারেন এই সিরাম।

ক্যাস্টর অয়েল এবং নারকেল তেল

উপকরণ:

ক্যাস্টর অয়েল ২ টেবিল চামচ

নারকেল তেল ২ টেবিল চামচ

রোজ়মেরি এসেনশিয়াল অয়েল ৫-৭ ফোঁটা

পদ্ধতি: সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিন। গোসলের আধ ঘণ্টা আগে মেখে রেখে দিন এই সিরাম। তেল মাখতে সমস্যা না থাকলে সারা রাত রেখেও দিতে পারেন। পরের দিন হালকা কোনও শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন।

অ্যালো ভেরা এবং জোজোবা অয়েল

উপকরণ:

অ্যালোভেরা জেল ৩ টেবিল চামচ

জোজোবা অয়েল ১ টেবিল চামচ

ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল ৫-৭ ফোঁটা

পদ্ধতি: সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিন। গোসলের আধ ঘণ্টা আগে মেখে রেখে দিন এই সিরাম। তার পর হালকা কোনও শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন।

পেঁয়াজের রস এবং অলিভ অয়েল

উপকরণ

পেঁয়াজের রস ২ টেবিল চামচ

অলিভ অয়েল ২ টেবিল চামচ

মধু ১ চা চামচ

পদ্ধতি: সব উপকরণ মিশিয়ে নিন। গোসলের আধ ঘণ্টা আগে মেখে রেখে দিন এই সিরাম। তেল মাখতে সমস্যা না থাকলে সারা রাত রেখেও দিতে পারেন। পরের দিন হালকা কোনও শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ সাকিব

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park