1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

৩০০ আসনেই প্রার্থী দিতে চায় তৃণমূল বিএনপি

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে একক প্রার্থী দেওয়া হবে বলে জানিয়েছেন প্রয়াত ব্যারিস্টার নাজমুল হুদার গড়া তৃণমূল বিএনপি’র নেতারা। আজ মঙ্গলবার সকাল ১০টায় রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে তৃণমূল বিএনপির জাতীয় সম্মেলন ও কাউন্সিল এ সব কথা জানান দলটির নেতারা।

সম্মেলনে অংশ নেন বিএনপি’র সাবেক ভাইস চেয়ারম্যান শমসের মোবিন চৌধুরী এবং চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা এডভোকেট তৈমূর আলম খন্দকারসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সম্মেলনে নাজমুল হুদার মেয়ে ও তৃণমূল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অ্যাডভোকেট অন্তরা সেলিম হুদা জানান, দেশে একটি সুস্থ রাজনীতির প্রচলন করতে হবে।

অ্যাডভোকেট অন্তরা সেলিম হুদা বলেন, ‘বর্তমানে দ্রব্য মূল্যের উর্ধ্বগতির কারণে মানুষ কষ্ট পাচ্ছে’।

তিনি এসময় তাঁর বক্তব্য তার বাবা নাজমুল হুদা বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকাণ্ডের নানা বিষয় তুলে ধরেন। এছাড়া দলটির বিভিন্ন পর্যায়ে নেতারা জানান, আগামী জাতীয় নির্বাচনে তারা প্রস্তুতি নিচ্ছেন। প্রার্থী দেবেন ৩০০ আসনে।

চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন থেকে নিবন্ধন পায় দলটি নিবন্ধন পাওয়ার তিনদিনের মাথায় মারা যান প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নাজমুল হুদা। তাঁর মৃত্যুর পর ৬ মে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হন তার মেয়ে অন্তরা হুদা। তবে প্রথমবারের মতো সম্মেলনের মাধ্যমে দলটির নতুন নেতৃত্ব আসবে।

তৃণমূল বিএনপির প্রতিষ্ঠাতা নাজমুল হুদা। তিনি ১৯৯১ ও ২০০১ সালে দুই দফায় খালেদা জিয়ার সরকারে মন্ত্রী ছিলেন। তবে ২০১২ সালে বিএনপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করে বিএনএফ নামে নতুন দল গঠন করেন। সেখান থেকে বহিষ্কার হওয়ার পর, ২০১৫ সালে তৃণমূল বিএনপি গঠন করেন নাজমুল হুদা। নির্বাচন কমিশনে নিবন্ধিত এই দলের প্রতীক সোনালি আঁশ।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ সাকিব

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park