1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

আবারও বন্ধ এনআইডি সার্ভার, চালু হবে শিগগির

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩

নিউজ ডেস্ক:

নিরাপত্তা বাড়ানোর জন্য নির্বাচন কমিশনের (ইসি) জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সার্ভার বন্ধ করা হয়েছে বলে জানিয়েছেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ কে এম হুমায়ূন কবীর। আজ মঙ্গলবার সকাল থেকে সার্ভারটি বন্ধ রয়েছে।

এ কে এম হুমায়ূন কবীর জানান, সার্ভারের অধিকতর সুরক্ষা নিশ্চিত করতেই কাজ চলছে। শিগগিরই সার্ভার চালু হবে বলেও জানান তিনি।

এদিকে, সকাল থেকে সার্ভার বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন অনেকে। বিঘ্নিত হয় আর্থিক প্রতিষ্ঠান, টেলিযোগাযোগ সেবা, পাসপোর্ট, ভিসাসহ সরকারি-বেসরকারি পর্যায়ের ১৭১ প্রতিষ্ঠানের সেবা প্রদান।

দেশের প্রায় ১২ কোটি নাগরিকের ব্যক্তিগত বিভিন্ন তথ্য রয়েছে এনআইডি সার্ভারে। চলতি বছর কয়েকবার এনআইডি সার্ভার সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল।

এর আগে, ১৬ আগস্ট সাইবার সতর্কতায় প্রায় ৩৮ ঘণ্টা বন্ধ থাকে এনআইডি সার্ভার। এসময়, গণমাধ্যমে হ্যাকিংয়ের খবর পেয়ে সার্ভার বন্ধ রাখা হয়েছিল বলে জানিয়েছিল কর্তৃপক্ষ।

এছাড়া গত জুনে মুঠোফোনের সিম বিক্রির জন্য ক্রেতার তথ্যের সত্যতা যাচাইসহ বিভিন্ন সেবার জন্য অপারেটররা এনআইডির সার্ভার ব্যবহারে সমস্যায় পড়েন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park