1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

রায়পুরে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, ৮ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:লক্ষ্মীপুর জেলার রায়পুরে এক দুবাই প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। রবিবার (১৭ সেপ্টেম্বর) মধ্যরাতে উপজেলার বামনী ইউনিয়নের ৯নং ওয়ার্ড পূর্ব সাগরদী গ্রামের চেরাগ আলী হাজী বাড়িতে(নোয়া বাড়িতে) ফজলুল করিমের ঘরে এই চুরির ঘটনা ঘটেছে।
এ সময় চোরের দল দুবাই প্রবাসীর ঘর থেকে ৮ ভরি সোনার অলঙ্কার, নগদ ৩ লক্ষ টাকা, ৩টি কম্বল, ও মুল্যবান কাগজপত্র চুরি করে নিয়ে গেছে বলে দাবি ক্ষতিগ্রস্থদের। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে রায়পুর থানা পুলিশের একটি টিম।
ক্ষতিগ্রস্থ দুবাই প্রবাসী ফজলুল করিমের মেয়ে শামছুন নাহার বলেন, গত ১৬ (সেপ্টেম্বর) শনিবার আমরা আমাদের এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে গেলে ঐ রাতে অজ্ঞাতপরিচয় চোরেরা আমাদের ঘরের দরজা ভেঙ্গে ঘরে ডুকে আলমিরা ও শোকেস ভেঙ্গে ৮ ভরি সোনার অলঙ্কার, নগদ ৩ লক্ষ টাকা, ৩টি কম্বল, ও মুল্যবান কাগজপত্র চুরি করে নিয়ে গেছে। এই বিষয়ে আমরা প্রশাসনের সহযোগীতা চাই।
এ বিষয়ে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া জানান, ৯৯৯-এ প্রবাসীর বাড়িতে চুরির খবর পেয়ে পুলিশ পাঠিয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এঘটনায় পুলিশ তৎপর রয়েছে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ সাকিব

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park