1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

ঢামেকে নারী সেজে চুরি করতে গিয়ে আটক হল কিশোর

  • প্রকাশের সময় : সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩

মাসুদ রানা পলাশ:-

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ৮০১ নম্বর ওয়ার্ডে অভিনব কায়দায় বোরকা পরে মেয়ে সেজে চুরি করার সময় সাব্বির (১৭) নামে এক কিশোরকে আটক করেছে ঢাকা মেডিকেলের নিরাপত্তার কাজে নিয়োজিত আনসার সদস্যরা।

রবিবার(১৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে ৮০১ নম্বর ওয়ার্ড তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ নাজমুল হক।তিনি বলেন, আমরা একজনকে বোরকা পরিহিত অবস্থায় ২০৪ নম্বর ওয়ার্ড থেকে আটক করি। পরে বোরকা খুলে দেখা যায় সে একজন ছেলে।তার সাথে আরো কে কে জড়িত আছে সে বিষয়টি খতিয়ে দেখে পরে যাচাই-বাছাই শেষে আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে তাকে তুলে দেওয়া হবে।

এ বিষয়ে জানতে চাইলে ঢামেক হাসপাতালের আনসারের প্লাটুন কমান্ডার (পিসি)উজ্জ্বল বেপারী বলেন, গতকাল রাতে ৮০১ নাম্বার ওয়ার্ড থেকে টাকা চুরি করার সময় বোরকা পরিহিত অবস্থায় আমরা একজনকে আটক করি। এ সময় চুরি যাওয়া সাড়ে ৫ হাজার টাকা তার কাছ থেকে উদ্ধার করা হয়। বোরখা পরে ছেলে সেজে অভিনব কায়দায় হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ঘুরে-ঘুরে চুরি করত বলে সে স্বীকার করেছে।

তিনি আরো বলেন, এর আগেও সে নাকে স্প্রে করে এক নারীর কানের দুল মোবাইল টাকা নেওয়ার কথা স্বীকার করেছে।

কিশোর সাব্বির জানায়, আমি ৮০১থেকে ওই রোগীর স্বজনের টাকা ও হাত বেগ নিয়েছিলাম। পরে আনসার সদস্যরা আমাকে ধরে ফেলে। এর আগেও ঢাকা মেডিকেলে আমি অনেকবার চুরি করেছি। নারায়ণগঞ্জ থেকে অজ্ঞান করার স্প্রে কিনে এনে নারীদের মুখে দিয়ে তাদের টাকা গহনা মোবাইল নিয়ে যাই। আমার বাড়ি নারায়ণগঞ্জ। আমাকে আনসার সদস্যরা ধরার সময় আমার সাথে আরো একজন নারী ছিল সে পালিয়ে গেছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park