1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

খিলক্ষেতের ট্রেনে কাটা পরে আইনজীবী ও বিমানবন্দর ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু

  • প্রকাশের সময় : সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩

মাসুদ রানা//

রাজধানীর খিলক্ষেতে ট্রেনে কাটাপড়ে মো: ইকবাল হোসেন(৪৫) বছর বয়সি এক আইনজীবীর মৃত্যু হয়েছে।

ইকবাল গাজীপুর জেলার টঙ্গী থানার ১৯৪ হাফিজ উদ্দিন বেপারী রোড এলাকার আলী আকবর এর ছেলে। বর্তমানে বাসা নং ২৩৯,রোড নং ১০/এ ধানমন্ডিতে ভাড়া থাকেন।তিনি পেশায় একজন আইনজীবী ছিলেন।

আজ সোমবার (১৮ সেপ্টেম্বর) বিকেল তিনটার দিকে বিষয়টি নিশ্চিত করেন বিমানবন্দর রেলওয়ে পুলিশ ফাড়ির উপ পরিদর্শক (এস আই) সুনীল চন্দ্র সূত্র ধর । তিনি জানান,রবিবার দিনগত রাত একটার দিকে কমলাপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রাম গামী মেইল ট্রেন খিলক্ষেত রেলগেট এলাকা অতিক্রম কালে ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই ওই ব্যক্তি মারা যান।পর আইনি প্রক্রিয়া শেষে আজ বিকেল ৩ টার দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

অপরদিকে রাজধানীর খিলক্ষেত থানার লা মেরিডিয়ান হোটেলের সামনের রেললাইন দিয়ে হেটে যাওয়ার সময় সোনার বাংলা ট্রেনের ধাক্কায় অজ্ঞাত(৫৫) এক নারীর মৃত্যু হয়েছে।

সোমবার(১৮ সেপ্টেম্বর) বিকালে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় রেলওয়ে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক(এএসআই) সানু মং মারমা।তিনি বলেন, সকালে লা মেরেডিয়ান হোটেলের সামনের রেললাইন দিয়ে অসতর্ক ভাবে হেঁটে যাওয়ার সময় সোনার বাংলা ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয়।এতে ওই নারী ঘটনাস্থলে মারা যায়। পরে আমরা খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে পাঠাই।

তিনি আরো বলেন, প্রাথমিকভাবে আমরা ওই নারীর পরিচয় নিশ্চিত হতে পারেনি। প্রযুক্তির সহায়তায় ওই নারীর পরিচয় জানার চেষ্টা চলছে বলেও তিনি জানিয়েছেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park