1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

স্পর্শ করার ব্যাপারে মুখ খুললেন সায়ন্তিকা

  • প্রকাশের সময় : শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :কলকাতার জনপ্রিয় অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। ‘ছায়াবাজ’ সিনেমায় কাজ করতে বাংলাদেশে এসেছিলেন এই অভিনেত্রী। এই সিনেমায় ঢালিউডের আলোচিত অভিনেতা জায়েদ খানের সঙ্গে জুটি বেঁধেছেন সায়ন্তিকা। এসেই কক্সবাজারে মনিরুল ইসলামের প্রথম প্রযোজিত এ সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছিলেন তিনি। কিন্তু সিনেমার নৃত্য পরিচালকের সঙ্গে দ্বন্দ্বের জেরে শুটিং পুরোপুরি শেষ হওয়ার আগেই হঠাৎ কলকাতায় ফিরে গেছেন নায়িকা।

তবে শুটিং না করেই দেশে ফিরে গেছেন এ দাবি উড়িয়ে দিয়ে গণমাধ্যমে সায়ন্তিকা বলেন, প্রথমে অন্য এক নৃত্য পরিচালক এসেছিলেন নাচের দৃশ্য শুটিংয়ের জন্য। কিন্তু সেখানে টাকা-পয়সা নিয়ে সমস্যার কারণে তিনি চলে যান। তারপর মাইকেল নামক বাচ্চা ছেলেটি আসে। আমি একজন পেশাদার শিল্পী। তাই এ রকম করার কথা ভাবতেই পারি না। মাইকেল আমার থেকে অনুমতি না নিয়েই আমার হাত ধরে আমাকে সরাতে গিয়েছিল। তখন আমি তাকে সবার সামনেই বাধা দেই। এছাড়া মূল সমস্যার নেপথ্যে রয়েছেন সিনেমার প্রযোজক। বার বার আমি প্রযোজক মনিরুলের সঙ্গে কিছু টেকনিক্যাল সমস্যা নিয়ে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম। কিন্তু এ ক্ষেত্রে তার পক্ষ থেকে কোনো সমাধান পাওয়া যায়নি।

নায়িকা আরও বলেন, দুদিন ধরে কক্সবাজারে গিয়ে অপেক্ষা করেছি। শুটিং নিয়ে প্রযোজকের কোনো পরিকল্পনা ছিল না। হঠাৎই বলা হলো, নাচের দৃশ্যের শুটিং করা হবে! তাই তখন বলেছিলাম, আমি এভাবে কাজ করব না মাইকেলের সঙ্গে। এত কিছুর পরও প্রযোজক জানিয়েছিলেন মাইকেলকে সঙ্গে নিয়েই তার কাজ করতে হবে। তারা যদি সঠিক পদ্ধতিতে কাজ করেন, তাহলে আমি নিশ্চয়ই সিনেমার কাজ শেষ করব। কিন্তু তার আগে আমাকে চিত্রনাট্য, শট ডিভিশন পুঙ্খানুপুঙ্খ জানাতে হবে। সূত্র: জি ২৪ ঘণ্টা

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ সাকিব

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park