
গোলাপগঞ্জ প্রতিনিধি:
গোলাপগঞ্জের ভাদেশ্বর নাছির উদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী জেনিফা আক্তার চৌধুরী গিনি স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ২ টার সময় উপজেলার ভাদেশ্বরের হেনা কমিউনিটি সেন্টারে ভাদেশ্বর নাছির উদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজের ১৯৯৫ ব্যাচ এর শিক্ষার্থীদের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
মাস্টার ছাতিক আহমদ ও আবু জাফর ছাকির পরিচালনায়, বক্তব্য রাখেন ভাদেশ্বর নাছির উদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজের ১৯৯৫ ব্যাচ এর শিক্ষার্থী, আলী আক্তার, কাওছার আহমদ হীরা,আব্দুল হালিম, রাহাত আহমদ চাকলাদার, হেলাল আহমদ, ফাতেমা খানম, জেরিন আক্তার।
পরিবারের পক্ষ থেকে রাখের জেনিফা আক্তারের স্বামী আহমদুল হক চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন- জুনেল আহমদ, মো: ফুল মিয়া, মেহরাজ আহমদ, রিপন আহমদ, কালাম আহমদ, সেলিম আহমদ, লুৎপুর নাহার, জামিলা খানম লাভলী, হাসনা বেগম, হারুন বেগম, প্রমুখ।
অনুষ্ঠান শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মদিনা মসজিদের ইমাম হাফিজ সামাদ আহমদ।