1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারের উন্নয়নে আমি কাজ করতে চাই : গোলাপগঞ্জে সাবেক এমপি সেলিম উদ্দিন

  • প্রকাশের সময় : বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩

সিলেট জেলা প্রতিনিধি:জাতীয় সংসদের সাবেক বিরোধী দলীয় হুইপ ও সংসদ সদস্য আলহাজ্ব সেলিম উদ্দিন বলেন, বাংলাদেশের উন্নয়নের রূপকার ছিলেন সাবেক সফল রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ। জাতীয় পার্টির শাসনামল ছিল জনবান্ধন। তিনি উপজেলা পরিষদ গঠন করে বিচার ব্যবস্থাকে সাধারণ জনগণের দ্বারপ্রান্তে এনে দিয়েছেন। আবার ইসলামকে রাষ্ট্রীয় ধর্ম ঘোষণা করে মুসলিম বিশ্বে বাংলাদেশকে অনন্য মাত্রায় নিয়ে যান। তিনি ঔষধ নীতি প্রণয়ন করে দেশের ঔষধ শিল্পের প্রসার ঘটান। যার ফলে বর্তমানে বিশ্বের ১৬০ টি দেশে বাংলাদেশের ঔষধ রপ্তানী হচ্ছে।

রাজনীতিকে ইবাদত ব্যক্ত করে সাবেক এই আইন প্রণনেতা বলেন, বিয়ানীবাজার গোলাপগঞ্জের রাস্তার বেহাল দশা। আমি নির্বাচিত হলে অগ্রাধিকার ভিত্তিতে ভঙ্গুর সকল রাস্তা দ্রুত সময়ের মধ্যে সংস্কার করা হবে। একই সাথে ব্রিজ কালভার্ট করে দেওয়ার চেষ্টা করব। জনগণের মৌলিক চাহিদাগুলো পূরণ করার জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণ করব ইনশাআল্লাহ। সর্বোপরি গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারের উন্নয়নে কাজ করতে চাই।বুধবার বিকালে ভাদেশ্বর মোকাম বাজারে ভাদেশ্বর ইউনিয়ন জাতীয় পার্টি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরিউক্ত কথাগুলো বলেন।

গোলাপগঞ্জ উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক ইরাজ আলীর সভাপতিত্বে ও উপজেলা যুব সংহতির সাধারণ সম্পাদক কাওছার আহমদ হীরার পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা এডভোকেট গিয়াস উদ্দিন, সিলেট জেলা জাতীয় পার্টির সাবেক সিনিয়র সহ সভাপতি মজির উদ্দিন চাকলাদার, সাবেক অর্থ সম্পাদক আনিসুজ্জামান পাপলু, গোলাপগঞ্জ উপজেলা জাতীয় পার্টির আহবায়ক মুজিবুর রহমান মুজিব ও সদস্য সচিব এস. এ মালেক, সিলেট মহানগর যুব সংহতির সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান মাহমুদ, বিয়ানীবাজার উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম লুকু, গোলাপগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাবেক সাংগঠনিক সম্পাদক নুরুল আম্বিয়া, গোলাপগঞ্জ উপজেলা যুব সংহতির সিনিয়র সহ সভাপতি সেবুল আহমদ, যুগ্ম সম্পাদক তাপস কাপালী, ভাদেশ্বর ইউনিয়ন জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি আবদীন উদ্দিন প্রমুখ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park