1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

সিলেটের জৈন্তাপুরে বিপুল পরিমাণ ভারতীয় স্মার্ট ফোন সেট জব্দসহ আটক -১

  • প্রকাশের সময় : বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩

ডেক্স রিপোর্ট : আজ (১৩সেপ্টেম্বর)বুধবার : সকালে গোপন সংবাদের ভিত্তিতে সলেট জেলার জৈন্তাপুর মডেল থানাধীন সিলেট- তামাবিল মহাসড়কে জৈন্তাপুর মডেল থানা পুলিশ চেকপোস্ট স্থাপন করে।

উক্ত চেকপোষ্ট চলাকালে একটি সাদা প্রাইভেটকারকে সন্দেহ হলে পুলিশ সেটিকে থামাতে বললে চালক না থামামিয়ে দ্রুত সিলেট অভিমুখী চলে যায়।

পরবর্তীতে জৈন্তাপুর মডেল থানা পুলিশ গাড়িটিকে ধাওয়া করে উপজেলা সদর থেকে দেড় কিলোমিটার দূরে কাটাগাঙ নামক স্হানে আটক করে।

আটককৃত প্রাইভেট কারটি তল্লাশিকালে উক্ত গাড়িটি থেকে ২৯৭ টি ভারতীয় স্মার্ট ফোন সেট উদ্ধার পূর্বক জব্দ করে জৈন্তাপুর মডেল থানা পুলিশ।

এসময় গাড়ীতে থাকা চালক ইউসুফ আলি(৪০) কে আটক করা হয়। আটকৃত ইউসুফ আলি গোয়াইনঘাট উপজেলার নলজুরী গ্রামের ইয়াকুব আলীর ছেলে।

এসময় কার্টুন হতে সুকৌশলে প্যাকিং করে রাখা ভারতীয় বিভিন্ন ব্রান্ডের ২৯৭টি স্মার্ট ফোন উদ্ধার করা হয়।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত ব্যক্তি উক্ত চোরা চালানের বিষয়টি স্বীকার করে।

এই বিষয়ে সিলেট জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা, সহকারী পুলিশ সুপার মো: সম্রাট তালুকদার বলেন চোরাচালান প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

উক্ত ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের প্রস্তুতি চলছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park