1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

কাশিমপুর কারাগারে ইয়াবাসহ কারারক্ষী আটক

  • প্রকাশের সময় : সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক:গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের দ্বিতীয় অংশের ভেতরর প্রবেশের সময় ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সহ মতিউর রহমান নামে এক কারারক্ষীকে আটক করা হয়েছে। ঘটনার পর তাকে বরখাস্ত করে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করেছে কারা কর্তৃপক্ষ।

সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে কারাগারে প্রবেশকালে তাকে ইয়াবাসহ আটক করা হয়। আটক কারারক্ষী মো. মতিউর রহমান ঢাকার ধামরাই থানা এলাকার বাসিন্দা।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট -২ এর সিনিয়র জেল সুপার মো. আমিরুল ইসলাম বলেন, কারারক্ষী মতিউর রহমান কারাগারের ভেতর প্রবেশ করছিল। এ সময় অন্যা কারারক্ষীরা তার দেহ তল্লাশি করেন। এক পর্যায়ে তার পায়ের মোজা থেকে একটি পুটলিতে ৯৮টি ইয়াবা ও অন্য আরেকটি পুটলিতে ভাঙা অবস্থায় ১০২টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ঘটনার পর অভিযুক্ত কারারক্ষী মতিউর রহমানকে বরখাস্ত করা হয়। এছাড়া তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপসাকিব

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park