1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

প্রবল বৃষ্টিতে বন্ধ ভারত-পাকিস্তান ম্যাচ

  • প্রকাশের সময় : রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :ভারত-পাকিস্তান ম্যাচের দিনে বৃষ্টি শঙ্কা ছিল। যে কারণে এই হাই-ভোল্টেজ ম্যাচে রিজার্ভ ডে রাখার বিতর্কিত সিদ্ধান্ত নেয় এসিসি। অবশেষে সেই শঙ্কায় সত্যি হলো। ভারতীয় ইনিংসের মাঝপথে বৃষ্টিতে বাগড়ায় আপাতত বন্ধ রয়েছে খেলা। ফলে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে উইকেট কভার দিয়ে ঢেকে রাখা হয়েছে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৪.১ ওভারে ২ উইকেটে ১৪৭ রান সংগ্রহ করেছে ভারত। ১৬ বলে ৮ রানে কোহলি ও ২৮ বলে ১৭ রান নিয়ে অপরাজিত রয়েছেন লোকেশ রাহুল।

রোববার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের শুরুতে টস জিতে ভারতকে ব্যাট করার আমন্ত্রণ জানান পাকিস্তানি অধিনায়ক বাবর আজম। টস হেরে ব্যাট করতে নেমে ভারতকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার রোহিত শর্মা ও শুভমান গিল। দ্রুত রান তুলতে থাকা এই দুই ব্যাটার ওপেনিং জুটিতে করেন ১২১ রান।

এই দুজনই ব্যক্তিগত অর্ধশতক পূর্ণ করেছেন। ফিফটি পূরণের পর শাদাব খানের বলে আউট হওয়ার আগে ৫৬ রান করেন রোহিত। মাত্র ৪৯ বলে খেলা তার এই ইনিংসটি ছয়টি চার ও চারটি ছয়ে সাজানো। এদিকে ৫২ বলে ১০টি চারের সাহায্যে ৫৮ রান করে আউট হয়েছেন শুভমান গিল।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ সাকি চৌধুরী

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park