1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

কামিল হত্যার আরো এক আসামি ফেঞ্চুগঞ্জে গ্রেপ্তার

  • প্রকাশের সময় : শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩

কানাইঘাট সংবাদদাতা :কানাইঘাটের বহুল আলোচিত কামিল হত্যা মামলার আরো এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

তথ্য প্রযুক্তির আশ্রয় নিয়ে শনিবার ভোর রাতে কানাইঘাট সার্কেলের এএসপি অলক কান্তি শর্মার নেতৃত্বে ফেঞ্চুগঞ্জ থানা এলাকা থেকে কামিল আহমদ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হারুন রশিদকে গ্রেপ্তার করা হয়।

অভিযানে ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ সর্বাত্মক ভাবে সহযোগিতা করেছে বলে জানিয়েছেন কানাইঘাট থানার অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর, আহমেদ জানিয়েছেন। আটক হারুন রশিদকে থানা পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

প্রসঙ্গত, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে গত ২১ আগস্ট রাত ১০টার দিকে কামিল আহমদ স্থানীয় গাছবাড়ী বাজার থেকে বাড়ি ফেরার পথে তার আপন চাচা এলাকার প্রভাবশালী আলা উদ্দিন ও চাচাতো ভাইয়েরা অতর্কিত হামলা চালিয়ে নৃশংসভাবে কামিল আহমদকে পিটিয়ে হত্যা করে বলে। অভিযোগ রয়েছে।

এ ঘটনায় নিহতের বোন শারমীন বেগম বাদী হয়ে চাচা আলা উদ্দিন সহ ৭ জনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করেন।

হত্যাকান্ডের পর থেকে খুনীরা এলাকা ছেড়ে পালিয়ে গেলে থানা পুলিশ মামলার আসামিদের গ্রেপ্তার করার জন্য সর্বাত্মকভাবে চেষ্টা চালিয়ে আসছিল। গত ৫ সেপ্টেম্বর কামিল হত্যাকান্ডের মূল পরিকল্পনাকারী তোতা মিয়াকে থানা পুলিশ জৈন্তাপুর উপজেলার ছইয়া গ্রাম থেকে গ্রেপ্তার করে। এরপর শনিবার ভোর রাতে তথ্য প্রযুক্তির আশ্রয় নিয়ে আসামি হারুন রশিদকে ফেঞ্চুগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়।

এর আগে গ্রেপ্তারকৃত তোতা মিয়াকে ১ দিনের পুলিশী রিমান্ডে আনার পর তার কাছ থেকে কামিল আহমদ হত্যাকান্ডের গুরুত্ব তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন থানার ওসি গোলাম দস্তগীর আহমেদ। গ্রেপ্তারকৃত হারুন রশিদকে থানা পুলিশ হেফাজতে রাখা হয়েছে এবং মামলার অপরাপর আসামিদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত আছে বলেও তিনি জানান।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ রোমানা

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park