1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান মির্জা ফখরুলের

  • প্রকাশের সময় : শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :দলীয় নেতাকর্মীদের সতর্ক করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যে কোন মূল্যে এই ফ্যাসিস্ট সরকারকে পরাজিত করতে হবে।

শনিবার নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি থেকে গণমিছিল আসে নয়াপল্টনে। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ হয়। মহাসচিব মির্জা ফখরুল ইসলামের বক্তব্য প্রদানকালে বৃষ্টি শুরু হয়।

‘এ দেশের সংখ্যা লঘু সম্প্রদায়ের ওপর হামলা হতে পারে’ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের জবাবে মির্জা ফখরুল বলেন, তারাই তো সংখ্যা লঘু সম্প্রদায়ের ওপর হামলা করে, আর দোষ চাপায় বিরোধীদলের নেতাদের ওপর। এ জন্যে সবাইকে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকতে হবে।

তিনি বলেন, দেশের মানুষ আজ দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়েছে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করে এই ভয়াবহ দানব সরকারকে পরাজিত করতে হবে। আপনারা বৃষ্টিতে ভিজে কষ্ট করছেন। আরও কষ্ট হবে। তবু এই সরকারকে পরাজিত করে দেশে একটা জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে ইনশাল্লাহ।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, এ সরকারে আর সময় নেই। তাদের পতন হবেই। আওয়ামী লীগ ক্ষমতা থাকলে এ দেশের মানুষের কোন স্বাধীনতা থাকবে না। তাই আপদ বিদায় করতে হবে। এ সরকারের কোন লজ্জা নেই, লজ্জা যদি থাকতো তবে নিজেরা হামলা করে বিএনপির নেতাকর্মীদের নামে মামলা দিতো না।

স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আমাদের গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া এখনও মুক্তি পাননি। তিনি যদি মুক্তি না পান, তবে কে মুক্তি পেল তাতে কোন লাভ-লোকসান নেই।

তিনি আরও বলেন, মঞ্চে ওঠার জন্যে যেভাবে লড়াই করি, কিন্তু মাঠে তো এতো নেতা দেখি না। কেন মাঠে আমরা লড়াই করি না। সবাই আমরা নিজেদের নিয়ে ভাবছি। কিন্তু সবাই যদি রাস্তায় নামি তবে পুলিশ এতো মানুষকে গুলি করার সাহস পাবে না। আপনারা যদি মাঠে থাকেন তবেই তো নেতাকর্মীরা লড়াই করবে। যতই চাপার জোরে সরকার বলুক না কেন? নির্বাচন হলে শেখ হাসিনাকে নেমেই নির্বাচন হতে হবে। তাছাড়া কোন নির্বাচন হবে না।

স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, এই গণমিছিল প্রমাণ করে দিয়েছে এই স্বৈরাচার সরকার শেখ হাসিনা টিকতে পারবে না।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, এতো রক্তদান কি বৃথা যাবে? নেতাকর্মীরা বলেন, না। শেখ হাসিনার সকল প্রচেষ্টা এখন বৃথা যাবে। সারা বিশ্বে বৃথা হয়ে ভারত গেছেন। কি আনবেন? ঘোড়ার ডিম আনবেন।

এসময় উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, আব্দুল আউয়াল মিন্টু, আহমেদ আযম খান, বরকত উল্লাহ বুলু, শামসুজ্জামান দুদু, বিএনপি নেতা আমান উল্লাহ আমান, আব্দুস সালাম, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ রোমানা

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park