1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

লাউয়াছড়া বন ও বাইক্কা বিলে জেলা পুলিশের সাইনবোর্ড স্হাপন

  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :শ্রীমঙ্গলের লাউয়াছড়া বনে গাড়ীর গতি নিয়ন্ত্রণে সাইনবোর্ড স্হাপন করেছে মৌলভীবাজার জেলা পুলিশ।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) বিকেলে “সড়ক দূর্ঘটনা রোধে ট্রাফিক সিগনাল মেনে চলুন,সর্ব্বোচ্চ গতিসীমা ২০ কিলোমিটার” এমন জনসচেতনতামূলক লেখা সম্বলিত ৫০টি বিলবোর্ড স্হাপন কার্যক্রমের উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মো.মনজুর রহমান পিপিএম, বার। তিনি লাউয়াছড়া বনের প্রধান ফটকের সামনের রাস্তায় ১টি বিলবোর্ড স্হাপন করেন।

এদিকে একই দিন সন্ধ্যার দিকে শ্রীমঙ্গল বাইক্কা বিলে পাখি শিকার বন্ধে জনসচেতনতা মূলক কয়েকটি বিলবোর্ড স্হাপন করেছে পুলিশ।

“বাইক্কা বিল পাখিদের অবাধ বিচরণ স্থল, জীব বৈচিত্র্য রক্ষায় পাখি শিকার বন্ধ করুন’, ‘ম্লান করলে রাতের আলো,পাখিরা থাকবে ভাল” এমন প্রচারণামূলক লেখা বিলবোর্ড বাইক্কা বিল এলাকায় স্হাপন করা হয়।

এসময় শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সঞ্জয় মোহন চক্রবর্তী, ট্যুরিস্ট পুলিশসহ অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মো. বলেন, লাউয়াছড়া বন ও বাইক্কা বিল বণ্যপ্রাণী এবং পাখিদের অভায়শ্রম। বনের ভেতর বেপরোয়া গতিতে গাড়ী চালালে বণ্যপ্রাণীর জীবন ঝুঁকির সম্ভবনা রয়েছে এবং দূর্ঘটনাও ঘটবে। এসব বিবেচনায় সচেতনতার জন্য বিলবোর্ড স্হাপন করা হয়েছে। তিনি সবাইকে ট্রাফিক আইন মেনে চলার নির্দেশনা দেন।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ সাকিব

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park