1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

জমজমের পানি নিয়ে সৌদি আরবের নতুন নির্দেশনা জারি

  • প্রকাশের সময় : বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :মুসলমানদের দুই পবিত্রতম স্থান মক্কার মসজিদুল হারাম এবং মদিনার মসজিদে নববিতে জমজমের পানি পান করার ক্ষেত্রে কিছু নির্দেশনা জারি করেছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। এই নির্দেশনায় জমজমের পানি পান করার সময় ধাক্কাধাক্কি এড়িয়ে চলার পরামর্শ ছাড়াও অন্যকে সহযোগিতা করার কথা বলা হয়েছে। পানি পান করার সময় বয়স্কদের আগে সুযোগ দেওয়ার কথা বলা হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, জমজমের পানি পান করার পর একবার ব্যবহারযোগ্য কাপগুলো (ওয়ান টাইম কাপ) নির্ধারিত স্থানে ফেলতে হবে। আর পান করার সময় তা সতর্কতার সঙ্গে করতে হবে, যেন মেঝেতে পানি না পড়ে। কারণ মেঝেতে পানি পড়লে খুব দ্রুত পরিবেশ নোংরা হয়ে যায়।

জমজমের জীবাণুমুক্ত পানি মূলত ইসলামের দুই পবিত্র স্থান—মক্কার মসজিদুল হারাম এবং মদিনার মসজিদে নববিতে বিতরণ করা হয়। নতুন ওমরাহ মৌসুমকে সামনে রেখে এসব নির্দেশনা জারি করা হয়েছে।

ধর্মপ্রাণ মুসলিম কাছে জমজমের পানি বিশেষ গুরুত্ব বহন করে। অন্য দেশ থেকে যাঁরা সৌদি আরবে ওমরাহ ও হজ পালন করতে যান, তাঁরা দেশে ফেরার সময় প্রায়ই জমজমের পানি কিনে নিয়ে যান। এই পানি সাধারণত তাঁরা আত্মীয়–স্বজন এবং বন্ধুদের উপহার দিয়ে থাকেন।

অনেকেই বিশ্বাস করেন, জমজমের পানির বিশেষ গুণ রয়েছে। এই পানি পান করলে অনেক সময় তা বড় ধরনের রোগের বিরুদ্ধেও কার্যকরী হতে পারে।

বর্তমানে নুসুক অ্যাপের মাধ্যমেই ওমরাহ ও হজযাত্রীরা নির্দিষ্ট পরিমাণ জমজমের পানির জন্য বুকিং দিতে পারেন। সম্প্রতি বাংলাদেশিদের জন্যও নুসুক অ্যাপটি উন্মুক্ত করেছে সৌদি আরবের ওমরাহ ও হজ মন্ত্রণালয়।

সাম্প্রতিক সময়ে বিদেশি মুসলিমদের জন্য ওমরাহ করার ক্ষেত্রে সৌদি আরব বেশ কিছু নতুন সুযোগ-সুবিধা যুক্ত করেছে। বিভিন্ন ধরনের ভিসার আওতায় সৌদি আরবে যাওয়া মুসলিমদের ওমরাহ করার সুযোগ দিচ্ছে দেশটির সরকার। আগে থেকে অনুমতি নেওয়া থাকলে তাঁরা মসজিদে নববিতে আল রাওদা আল শরিফায় যেতে পারেন। এ ছাড়া ওমরাহ ভিসার মেয়াদ ৩০ দিন থেকে বাড়িয়ে ৯০ দিন করা হয়েছে। ওমরাহ ভিসাধারী ব্যক্তিরা যেকোনো স্থলপথ, আকাশপথ কিংবা সমুদ্রপথে সৌদি আরবে ঢুকতে পারেন। যেকোনো বিমানবন্দর থেকেই সৌদি আরব ছাড়তে পারেন তাঁরা। নারীদের ওমরাহ করার ক্ষেত্রে পুরুষ অভিভাবককে সঙ্গে নেওয়ার বাধ্যবাধকতা বাতিল করা হয়েছে। সূত্র: গালফ নিউজ, এএফপি

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ সাকিব

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park