1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

ইতিহাস গড়লেন থাইল্যান্ডের স্পিনার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক:আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ এশিয়া অঞ্চলের বাছাইপর্বে কুয়েতের বিরুদ্ধে খেলায় তিন উইকেট নিয়ে ইতিহাস গড়েছেন থাইল্যান্ডের স্পিনার নাত্তায়া বুচাথাম। এরফলে টি-টোয়েন্টি ক্রিকেটে ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন তিনি।

এমনিতে এ টুর্নামেন্ট দুর্দান্ত কাটছে তাঁর। সর্বশেষ ৩ ম্যাচে বুচাথামের বোলিং ফিগার এমন-৫ রানে ৫ উইকেট, ২ রানে ২ উইকেট, ৩ রানে ৩ উইকেট। মেয়েদের টি-টোয়েন্টিতে বুচাথামের রেকর্ডও দুর্দান্ত।
সোমবার ৭২তম ইনিংসে ১০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন তিনি। তাঁর চেয়ে দ্রুততম সময়ে এ মাইলফলক আছে আর একজনের- ইংল্যান্ডের সোফি একলস্টোনের লেগেছিল ৭১ ইনিংস।

তবে গড় ও ইকোনমি রেটে সবার চেয়ে এগিয়ে ৩৬ বছর বয়সী থাই বোলার। মেয়েদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে যে কজনের ১০০ উইকেট আছে, একমাত্র তারই গড় ১০০-এর নিচে। ১০১ উইকেট তিনি নিয়েছেন ৯.৯৬ গড়ে।

এখন পর্যন্ত ক্যারিয়ারে ওভারপ্রতি মাত্র ৪.১ রান খরচ করেছেন বুচাথাম। যাঁদের কমপক্ষে ১০০ উইকেট আছে, তাঁদের মধ্যে এটিই সেরা। বুচাথামের পরে দুইয়ে আছেন পাকিস্তানের নিদা দার, তাঁর ইকোনমি রেট ৫.৫২।

১২৮ উইকেট নিয়ে এই তালিকার শীর্ষে রয়েছেন অস্ট্রেলিয়ার মেগান শুট। এরপর রয়েছেন পাকিস্তানের নিদা দার (১২৬), ওয়েস্ট ইন্ডিজের আনিসা মোহাম্মদ (১২৫), অস্ট্রেলিয়ার এলিস পেরি (১২৩), নিউজিল্যান্ডের সোফি ডিভাইন (১১০) ও দীপ্তি শর্মা (১১০)।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park