1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

নুর-রাশেদের বিরুদ্ধে এবার ভবন মালিকের মামলা

  • প্রকাশের সময় : শনিবার, ২২ জুলাই, ২০২৩

সিলেটের আলাপ ডেস্ক :রাজধানীর পল্টনে অবস্থিত প্রিতম-জামান টাওয়ারে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের কলাপসিবল গেট ও তালা ভাঙার অভিযোগে দলটির সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ জুলাই) রাতে পল্টন থানায় ভবনের মালিক মশিউর জামান বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন মিয়া জানান, বৃহস্পতিবার (২০ জুলাই) রাতে ভবনের মালিক বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। মামলার এজাহারনামীয় আসামি ১৭ জন, এর মধ্যে নুর ও রাশেদের নামও রয়েছে।

এছাড়া অজ্ঞাতনামা হিসেবে ৭৫-৮০ জনকে আসামি করা হয়েছে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (২০ জুলাই) সন্ধ্যায় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করা নিয়ে পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের ধস্তাধস্তির ঘটনা ঘটে।

এক পর্যায়ে দলটির সভাপতি নুরুল হক নুর নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ভবনের কলাপসিবল গেট ভেঙে কার্যালয়ে প্রবেশ করেন। পরবর্তীতে পুলিশ গিয়ে তাদের বের করে দেয়। সন্ধ্যার পর ভবনের মালিক ভবনটিতে পুনরায় নতুন গেট স্থাপন করে তালা লাগিয়ে দেন। এরপর ভবন মালিক পল্টন থানায় মামলাটি দায়ের করেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park