1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

১৪ বছরের অপেক্ষা পর সিনেমায় শর্মিলা

  • প্রকাশের সময় : শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :দীর্ঘ ১৪ বছরের অপেক্ষা পর ঋতুপর্ণা সেনগুপ্তের প্রযোজিত সিনেমার হাত ধরে আরার বাংলা সিনেমাতে ফিরছেন ৮০ দশকের জনপ্রিয় অভিনেত্রী শর্মিলা ঠাকুর। সিনেমার নাম ‘পুরাতন’। এটি পরিচালনা করেছেন সুমন ঘোষ।

এই সিনেমাতে শর্মিলা ঠাকুরের সঙ্গে অভিনয় করতে দেখা যাবে ঋতুপর্ণা সেনগুপ্তকেও। এতে থাকছেন অভিনেতা অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্ত। শুক্রবার (এই সিনেমার কথা ঘোষণা করা হয়। এ তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।

‘পুরাতন’ সিনেমার চিত্রনাট্যে ফিরবে একটি আবেগঘন মা ও মেয়ের গল্প। যেখানে মিসেস সেনের চরিত্রে অভিনয় করবেন শর্মিলা ঠাকুর। তার মেয়ের চরিত্রে থাকছেন ঋতুপর্ণা সেনগুপ্ত এবং শর্মিলা ঠাকুরের জামাইয়ের ভূমিকায় দেখা যাবে ইন্দ্রনীল সেনগুপ্তকে।

এই সিনেমা প্রসঙ্গে শর্মিলা ঠাকুর বলেন, ‘বাংলা ছবির প্রস্তাব যখনই আসে ভালো লাগে। ১৪ বছর পর বাংলা ছবি করছি ঋতুর হাত ধরে। এই ছবির গল্প আমায় নাড়িয়ে দেয়। সুমন যখন আমায় চিত্রনাট্য শোনান, সেটা শোনার পরই আমার মনে হয়েছিল এই ছবিটা আমার করা উচিত।’

জানা যাচ্ছে, আগামী ৮ ডিসেম্বর শর্মিলা ঠাকুরের জন্মদিনেই শুরু হবে এই সিনেমার শুটিং। কলকাতা ছাড়াও আরও বেশকিছু জায়গায় এই ছবির শুট হবে।

এর আগে সবশেষ শর্মিলা ঠাকুরকে অনিরুদ্ধ রায় চৌধুরীর ‘অন্তহীন’ ছবিতে দেখা গিয়েছিল ২০০৯ সালে। সম্প্রতি ‘গুলমোহর’-এর হাত ধরে ওটিটিতে ডেবিউ করেছেন শর্মিলা। সূত্র: হিন্দুস্তান টাইমস

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ আমিন উদ্দিন

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park