
সিলেট আলাপ ডেস্কঃবড়লেখা উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠন সমুহ আজ যথাযথ মর্যাদায় দলের প্রতিষ্টা বার্ষিকী পালন করে।
এ উপলক্ষে আজ সন্ধায় দলের অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা ও দলের প্রতিষ্টাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় এক বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাফিজের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মুজিবুর রহমান খছরুর সঞ্চালনায় অনুষ্টিত সভায় আলোচনায় অংশ নেন জেলা সদস্য ও পৌর বিএনপির সাবেক সভাপতি আনোয়ারুল ইসলাম,জেলা সদস্য ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস সহিদ খান,উপজেলা সহ সভাপতি ময়নুল হক,পৌর আহবায়ক মোয়াচ্ছান আহমেদ বাদল,উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক শাহরিয়ার জামান খালেদ,দক্ষিন ভাগ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ফয়জুর রহমান,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক আব্দুল মালিক,উপজেলা যুবদলের সদস্য শাহ আলম,দক্ষিনভাগ উত্তর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাব্বির আবির,দক্ষিনভাগ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাইফুর রহমান প্রমূখ।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সি. সহ সভাপতি আলাল উদ্দিন,সহ সভাপতি মঈন উদ্দিন,প্রচার সম্পাদক আব্দুল কুদ্দুছ স্বপন,পৌর বিএনপির সদস্য সচিব আব্দুল মালিক,সাবেক সাধারন সম্পাদক আতাউর রহমান শহীদ,উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক লুৎফুর রহমান,উপজেলা বিএনপির সদস্য এমএ আহাদ,দক্ষিনভাগ উত্তর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম,সাধারন সম্পাদক আব্দু জব্বার,সাংগঠনিক সম্পাদক দুলাল আহমদ,সদর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মুজিবুর রহমান লাল,পৌর বিএনপির সদস্য কামরুল ইসলাম,জালাল আহমদ তালাল,আবু সুফিয়ান তাপাদার, উপজেলা শ্রমিক দলের সাধারন সম্পাদক ময়না মিয়া, জেলা কৃষক দলের সদস্য আব্দুল খালিক সহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠন সমুহের শতাধিক দায়িত্বশীল নেতা।
সভা শেষে উপজেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক হাফিজ হাঃ খলিলুর রহমান শাহীন এর পরিচালনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়।