
সিলেট আলাপ ডেস্ক :তৃতীয় মিনিটে গোল হজমের পর দারুণভাবে ঘুরে দাঁড়াল বাংলাদেশ। সারোয়ার শাওন, দ্বীন ইমন, সাইফুল আলমরা আলো ছড়ালেন। জাপানকে উড়িয়ে মেন’স ফাইভ-এ-সাইড হকিতে প্রথম জয় পেল বাংলাদেশ।
ওমানের সালালাহতে বৃহস্পতিবার জাপানকে ১০-৩ গোলে হারায় বাংলাদেশ। দ্বীন ও সাইফুল হ্যাটট্রিক করেন। জোড়া গোল করেন শাওন ও মোহাম্মদ উদ্দিন।
টানা তিন হারের পর জয়ের দেখা পেল বাংলাদেশ। ভারতের বিপক্ষে ১৫-১ গোলে বিধ্বস্ত হয়ে প্রতিযোগিতা শুরু পর পাকিস্তানের কাছে ১৫-৬ ও মালয়েশিয়ার বিপক্ষে ১০-৫ গোলে হারে দল।
এবারের প্রতিযোগিতায় এলিট পুলে খেলছে ছয় দল-মালয়েশিয়া, পাকিস্তান, ভারত, ওমান, বাংলাদেশ ও জাপান। পাঁচ ম্যাচের সবগুলো হেরে পুল পর্ব শেষ করেছে জাপান।
খবর পেতে সিলেটের আলাপ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন
সিলেট আলাপ/ আমিন উদ্দিন
