
সিলেট আলাপ ডেস্ক :সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়সল কাদেরকে বদলী করা হয়েছে। বুধবার (৩০ আগস্ট) ইসি সচিবালয়ের সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমানের স্বাক্ষরিত দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
জানা যায়, ইসি সচিবালয়ের সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমানের স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে সিলেটের ভারপ্রাপ্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়সল কাদেরকে বদলী করে এনআইডির পরিচালক করা হয়েছে।
অপর একটি প্রজ্ঞাপনে ইসির উপ-সচিব (নির্বাচনি সহায়তা ও সমন্বয়) মো.আব্দুল হালিম খানকে বদলী করে সিলেটের ভারপ্রাপ্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।
উল্লেখ্য- ২০২১ সালের ২৬ আগস্ট থেকে সিলেটের ভারপ্রাপ্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা হিসেবে ফয়সল কাদের দায়িত্ব ছিলেন।
খবর পেতে সিলেটের আলাপ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন
সিলেট আলাপ/ সাদ
