1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

বিয়ের দাবিতে পুলিশের বাড়িতে প্রেমিকার অনশন

  • প্রকাশের সময় : বুধবার, ৩০ আগস্ট, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :নাটোরের বাগাতিপাড়া উপজেলায় বিয়ের দাবিতে প্রেমিক রাজিকুল ইসলাম নামে এক পুলিশ সদস্যের বাড়িতে অনশন করতে গিয়ে মারধরের শিকার হয়েছে এক কলেজ ছাত্রী। গতকাল সোমবার (২৮ আগস্ট) প্রেমিকের বাড়িতে সকাল থেকে অনশন শুরু করেন ওই শিক্ষার্থী। প্রেমিক রাজিকুল ইসলাম উপজেলার পাঁকা-সোলইপাড়া গ্রামের মোস্তফা ইসলামের ছেলে এবং সে একজন পুলিশ সদস্য।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার সকাল থেকে প্রেমিক রাজিবুল বাড়িতে বিয়ের দাবিতে অবস্থান করছিলেন। এ সময় বাড়ির লোকজন ওই কলেজ ছাত্রীর ওপর মারধর করে মোবাইল ফোন কেঁড়ে নেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে ওই ছাত্রী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

ভুক্তভোগী ওই ছাত্রী জানান, ৯ মাস আগে রাজিকুল ইসলাম পাপ্পুর সঙ্গে পরিচয়। পরবর্তীতে তাদের মধ্য প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এক পর্যায়ে প্রেমের সম্পর্ক রূপ নেয় দৈহিক সম্পর্কে। কিছুদিন আগে প্রেমিক রাজিবুলকে বিয়ের জন্য চাপ দেন। কিন্তু রাজিবুল বিয়েতে রাজি না হয়ে নানা টালবাহানা করতে থাকে। পরে তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে স্থানীয় রাজনৈতিক নেতাদের দিয়ে টাকা দিয়ে আপসের চেষ্টা করে। তিনি জানান, অনেকটা বাধ্য হয়ে সকাল থেকে বিয়ের দাবিতে অনশন শুরু করেছি। বাড়ির গেটের সামনেই অনশন করার সময় বাড়ির লোকজন আমাকে মারধর করে। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

অভিযুক্ত রাজিকুল ইসলাম বলেন, তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ সঠিক নয়। তিনিও আইনগত ব্যবস্থা নিবেন বলে জানান।

স্থানীয় ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) হেলাল উদ্দিন বলেন, আমরা উভয় পক্ষকে নিয়ে বসে আপোষ মিমাংসা করার চেষ্টা করেছি। কিন্তু সমাধান না হওয়ায় ওই কলেজছাত্রী নিরুপায় হয়ে অনশন করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সোহানুর রহমান বলেন, ভুক্তভোগী চিকিৎসা নিয়ে বাড়িতে গেলে তার শারীরিক অবস্থার অবনতি হলে আবার তাকে হাসপাতালে ভর্তি নেয়া হয়।

এ বিষয়ে বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শফিউল আযম খাঁন জানান, এ বিষয়ে কলেজ ছাত্রী একটি অভিযোগ দায়ের করেছেন। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ আমিন উদ্দিন

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park