1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

নিখোঁজ বাকপ্রতিবন্ধী কিশোরকে উদ্ধার করলো সিলেটের কানাইঘাট থানা পুলিশ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩

নিউজ ডেক্স : গত ২৫ আগস্ট সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থেকে মহিউদ্দিন (১৫) নামে এক বাকপ্রতিবন্ধী কিশোর নিখোঁজ হয়।

ঐ নিখোঁজ বাক প্রতিবন্ধী কিশোর মহিউদ্দিন সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানার কেবলাই গ্রামের নোয়াব আলীর ছেলে।
উক্ত নিখোঁজ সংবাদ জেলা পুলিশ প্রাপ্ত হলে সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এর নির্দেশনায় তাৎক্ষণিকভাবে জেলার সকল থানাকে অভিহিত করা হয়।

জেলা পুলিশের ব্যাপক তৎপরতায় স্বল্প সময়ের মধ্যে অদ্য ২৯ আগষ্ট ২০২৩ তারিখ বিকালে কানাইঘাট থানা পুলিশের একটি চৌকস দল বাক প্রতিবন্ধী কিশোর মহিউদ্দীনকে কানাইঘাট হতে উদ্ধার করতে সমর্থ হয়। উদ্ধারের খবর মহিউদ্দিনের বাবাকে জানালে তিনি আবেগআপ্লুত হয়েপড়েন এবং জেলা পুলিশ সিলেট কে ধন্যবাদ জানান।

বাকপ্রতিবন্ধী কিশোরকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন সম্রাট তালুকদার সহকারি পুলিশ সুপার( মিডিয়া কর্মকর্তা) সিলেট জেলা পুলিশ।
উদ্ধারকৃত বাক প্রতিবন্ধী কিশোর মহিউদ্দিনের হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park