1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

সংরক্ষিত নারী আসনে জামানত দ্বিগুণ করে আইন সংশোধন

  • প্রকাশের সময় : সোমবার, ২৮ আগস্ট, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন (সংশোধন) আইন, ২০২৩’ এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এতে সংরক্ষিত মহিলা আসনে নির্বাচনে জামানত ১০ হাজার টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করা হয়েছে।

সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেয়া হয়েছে।

বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন বলেন, সংরক্ষিত মহিলা আসনে আগে জামানত ছিল ১০ হাজার টাকা, এখন সেটি বাড়িয়ে ২০ হাজার টাকা করা হয়েছে।

সাধারণ আইনে যেখানে আসনশূন্য হলে ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে হয়, এখন থেকে সংরক্ষিত মহিলা আসনে সেটি করতে হবে। আগে যেখানে সংরক্ষিত মহিলা আসন শূন্য হলে ৪৫ দিনের মধ্যে নির্বাচন করতে হতো।

২০১১ সালের মূল আইনে ৪৫টি আসন ছিল, পরবর্তীতে ৫০টি করা হলো সেটিও এই আইনে সন্নিবেশিত করা হয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।

তিনি বলেন, খসড়াটি ভেটিং সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ আনহার

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park