1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণ থেকে ৫টি গরুসহ পিকআপ আটক

  • প্রকাশের সময় : সোমবার, ২৮ আগস্ট, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :বৃহস্পতিবার রাত ৩টার দিকে গোলাপগঞ্জে চোরাইকৃত ৫টি গরু সহ একটি পিকআপ গাড়ি আটক করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের বাইপাস সড়কের রায়গড় এলাকা থেকে গরু ও গরু চুরির কাজে ব্যবহৃত পিকআপ গাড়ি আটক করা হয়। এসময় গাড়ির চালক ও অজ্ঞাত চুরেরা পালিয়ে যায়।
পুলিশ সূত্রে জানা যায়, গোলাপগঞ্জের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলামের নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে, বৃহস্পতিবার রাতে একদল চোর পাশ্ববর্তী বিয়ানীবাজার উপজেলা থেকে গরু চুরি করে পিকআপ যোগে গোলাপগঞ্জ উপজেলার দিকে আসছে। এমন খবর পাওয়ার সাথে সাথে গোলাপগঞ্জের বিভিন্ন জায়গায় রাতের টহল দল চেকপোস্ট বসায়। একপর্যায়ে চোরেরা গরুসহ গাড়ি নিয়ে চন্দরপুর এলাকায় ঢুকা মাত্র পুলিশ সংকেত দিয়ে গাড়ি আটকানোর চেষ্টা করলে গাড়ির চালক সংকেত না মেনে দ্রুত গতিতে গাড়ি চালিয়ে ঢাকাদক্ষিণ বাইপাস রোড দিয়ে ঢুকে যায়। এসময় পুলিশও পিছন থেকে ধাওয়া করে। থানার সহকারী উপপরিদর্শক সালাউদ্দিন সাথে সাথে সকল টহল দলকে বিষয়টি অবগত করেন। এরপর ঢাকাদক্ষিণ বাইপাস এলাকার রায়গড়ে চোরেরা গাড়ি নিয়ে আসামাত্র পুলিশ ঘেরাও করে ফেলে। পরবর্তীতে কোন উপায় না পেয়ে গাড়ির চালক আবারও গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করলে নিয়ন্ত্রণ হারিয়ে একটি দেয়ালের সাথে গাড়ির ধাক্কা লাগে। সাথে সাথে গাড়ির চালক ও চোরেরা গরু ও গাড়ি রেখে পালিয়ে যায়। এরপর পুলিশ ৫টি গরু ও পিকআপ গাড়ি আটক করে।
পুলিশ আরও জানায়, পরবর্তীতে বিয়ানীবাজার থানায় খবর দিলে পুলিশ এসে চোরাইকৃত ৫টি গরু ও গরু বহনকাজে ব্যবহৃত পিকআপ গাড়ি বিয়ানীবাজার থানায় নিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করেন গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলাম।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ আমিন উদ্দিন

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park