1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

মাহির লক্ষ্য জাতীয় সংসদ নির্বাচন

  • প্রকাশের সময় : সোমবার, ২৮ আগস্ট, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। অভিনয়ে নিজেকে প্রমাণ করেছেন আগেই। তবে বর্তমানে অভিনয়ের চেয়ে রাজনীতির মাঠেই বেশি সক্রিয় তিনি। আওয়ামী লীগের সাংস্কৃতিক সংগঠন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের পদে দায়িত্ব পালন করছেন তিনি। দলীয় অনুষ্ঠানেও নিয়মিত অংশ নিচ্ছেন। বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে নিয়মিতই পাওয়া যাচ্ছে মাহিকে। এ অভিনেত্রী জানান, তার লক্ষ্য এবার জাতীয় সংসদ নির্বাচন। আসছে জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করবেন তিনি। জাতীয় শোক দিবস উপলক্ষে ২০শে আগস্ট পর্যন্ত গাজীপুরের বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করেছেন মাহি।

এরপর ছুটে যান রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের বেশ কয়েকটি স্থানে। মাহি বলেন, আমি নিয়মিতই দলীয় কাজগুলো চালিয়ে যাচ্ছি।

ইচ্ছে আছে জনগণের প্রতিনিধি হিসেবে সংসদে যাওয়ার। মানুষের জন্য এর আগেও কাজ করেছি। তবে এখন দলীয় ব্যানারে মানুষের জন্য কাজ করছি। আমার এলাকা চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর মানুষের জন্য কাজ করতে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়ন কিনবো।
এর আগে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের (গোমস্তাপুর, নাচোল, ভোলাহাট) উপনির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী ছিলেন মাহি। শুধু তাই নয়, আওয়ামী লীগের মনোনয়নপত্রও কিনেছিলেন এই নায়িকা। কিন্তু তাকে সে সময় মনোনয়ন দেয়া হয়নি। তবে নিজের কর্মকাণ্ড চালিয়ে গেছেন মাহি। আগামী জাতীয় নির্বাচন পর্যন্ত তাই রাজনীতির মাঠেই বেশি সক্রিয় থাকতে দেখা যাবে এই নায়িকাকে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ সাকিব

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park