1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

সরকার বিরোধী ১৯ ছাত্রসংগঠনের মতবিনিময়

  • প্রকাশের সময় : সোমবার, ২৮ আগস্ট, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনসহ কয়েকটি দাবিতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মতবিনিময় সভা করেছে বিরোধী দলীয় ছাত্রসংগঠনগুলো।

রোববার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের সঞ্চালনায়, সভায় সভাপতিত্ব করেন ছাত্রদলের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান।

এসময় উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদীব, যুগ্ম সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, সহ-সাংগঠনিক মামুনুর রশীদ মামুন, নাগরিক ছাত্রঐক্যের সভাপতি মোশাররফ হোসেন, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি মশিউর রহমান রিচার্ড, সাধারণ সম্পাদক সৈকত আরিফ, ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি শরিফুল ইসলাম রিয়াদ, বাংলাদেশ ছাত্রলীগ (জেএসডি) সভাপতি তৌফিক উজ্জামান পিরাচা, ভাসানী ছাত্র পরিষদের আহবায়ক আহমেদ শাকিল।

ছাত্র মিশনের সভাপতি সৈয়দ মো. মিলন, (জাগপা) ছাত্রলীগের সভাপতি আব্দুর রহমান ফারুকী, গণতান্ত্রিক ছাত্র আন্দোলনের সভাপতি মাসুদ রানা জুয়েল, জাতীয় ছাত্র সমাজের সভাপতি কাজী ফয়েজ আহম্মেদ, খেলাফত ছাত্র মজলিসের সভাপতি খালিদ সাইফুল্লাহ, ছাত্র জমিয়ত বাংলাদেশের সভাপতি নিজাম উদ্দিন আদনান, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের সভাপতি মো. খালেদ সাইফুল্লাহ, ছাত্র আন্দোলন (এনডিএম) এর সাধারণ সম্পাদক শেখ ফরিদ, বাংলাদেশ ইসলামী ছাত্র সমাজের সভাপতি এহতেশামুল হক, গণতান্ত্রিক ছাত্রদল (এলডিপি) এর সাধারণ সম্পাদক কামরুল হাসান, ছাত্র ফোরামের যুগ্ম আহ্বায়ক আনোয়ার ইব্রাহিম, জাতীয় ছাত্র সমাজ (জাতীয় পার্টি, কাজী জাফর) এর সদস্য সচিব মেহেদি হাসান প্রমুখ।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল বলেন, ফ্যাসিবাদের পতন ও গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত দৃঢ় সংকল্প নিয়ে আমরা এগিয়ে যাব।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ সাকিব

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park