1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

রাজনৈতিক দলে যোগ দিচ্ছেন হিরো আলম

  • প্রকাশের সময় : রবিবার, ২৭ আগস্ট, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :ইউটিউবের আলোচিত ও জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। তিনি শুধু ইউটিউবে না রাজনীতিতেও জনপ্রিয় হয়ে উঠেছে। গত কয়েক বছরে বেশ কয়েকটি নির্বাচনে অংশ নিয়ে ছিলেন ব্যাপক আলোচনায়। বিশেষ করে বগুড়ায় উপনির্বাচন করে সবার নজর কেড়েছেন। সেখানে দুটি আসনে উপনির্বাচন করে একটিতে জয়ের দ্বারপ্রান্তে ছিলেন এ অভিনেতা।

ঢাকা-১৭ আসনে ভোটার না হয়েও নির্বাচনে অংশ নিয়ে ফের পাদপ্রদীপের আলোচনায় এসেছিলেন। এবার আগামী দ্বাদশ সংসদ নির্বাচনেও অংশ নেবেন তিনি। এবারের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করবেন না। কোনো একটি দলের পক্ষ থেকে নির্বাচন করবেন।

তাহলে কোন দল থেকে নির্বাচন করবেন হিরো আলম। এমন প্রশ্নে তিনি বলেন, এ মুহূর্তে বলতে চাই না। তবে কয়েকটি দল থেকেই অফার পেয়েছি। বিশেষ করে বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি (বিজেপি) থেকে আমাকে অফার করা হয়েছে। ভেবেচিন্তে যেকোনো একটি দলে অংশ নেব। সে দলের মনোনীত প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নেব বলে জানান তিনি।

দলে যোগ দিলে কোন আসন থেকে নির্বাচন করবেন? প্রশ্নোত্তরে হিরো আলম বলেন, আমি যে দলে যোগদান করব, সে দল যে আসনে আমাকে মনোনয়ন দেবে, সে আসনে নির্বাচন করব।

এর পর থেকেই হিরো আলমকে নিয়ে শুরু হয় নানা গুঞ্জন। কোন দলে যোগ দিচ্ছেন তিনি। তবে গুঞ্জন উঠেছে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থর দল বিজেপিতে যোগ দিতে পারেন হিরো আলম। কেননা, ঢাকা-১৭ নির্বাচনের আগে ব্যারিস্টার পার্থর কাছে দোয়া চাইতে গিয়েছিলেন হিরো আলম। পার্থর কাছে সহযোগিতাও চেয়েছিলেন তিনি। এ বিষয়টি গণমাধ্যমে ব্যারিস্টার পার্থ নিজেই জানিয়েছিলেন। এ থেকেই ধারণা করা হচ্ছে, বিজেপিপ্রধান ব্যারিস্টার পার্থর সঙ্গে হিরো আলমের সম্পর্ক ভালো।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ সাকিব

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park