1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

সিলেটে চার দফা দাবীতে সড়কে ম্যাটস শিক্ষার্থীরা

  • প্রকাশের সময় : রবিবার, ২৭ আগস্ট, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :ইন্টার্নশিপ বহাল এবং অসঙ্গতিপূর্ণ কোর্স কারিকুলাম সংশোধনসহ চার দফা দাবিতে সিলেটে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছে মেডিকেল এ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) শিক্ষার্থীরা।

রোববার (২৭ আগস্ট) দুপুরে সিলেটের সিভিল সার্জন কার্যালয়ের সামনের রাস্তায় অবস্থান নিয়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সরকারের কাছে তাদের চার দফা দাবি তুলে ধরে।

দাবিগুলোর মধ্যে রয়েছে, ইন্টার্নশিপ বহাল সহ অসঙ্গতিপূর্ণ কোর্স কারিকুলাম সংশোধন, এ্যালাইড হেলথ বোর্ড বাতিল করে অবিলম্বে মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ নামে স্বতন্ত্র বোর্ড গঠন, কর্মসংস্থান সৃজন এবং দ্রুত নিয়োগ ও বঙ্গবন্ধুর ৫ম বার্ষিকী পরিকল্পনা অনুযায়ী উচ্চ শিক্ষা প্রদান।

এসময় তারা চার দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের ধর্মঘট চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

এ সময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিডিএমএ এর অতিরিক্ত মহাসচিব ডা. প্রদীপ কুমার দাস, সিলেট জেলা বিডিএমএ-এর সাধারণ সম্পাদক ডা. শিব্বীর আহমদ, বিডিএমএ – এর সিলেট বিভাগীয় নেতা ডা. আকিজ আহমদ, ডা. সফিক আহমদ প্রমুখ।

এদিকে চার দফা দাবি আদায়ের লক্ষ্যে সিলেট বিভাগসহ সারা দেশের মেডিকেল এ্যাসিস্ট্যান্ট স্কুলের শিক্ষার্থীরা অনির্দিষ্টকালের ধর্মঘট করছে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ সাকিব

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park