1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

জাতির পিতার মাজারে সিলেট আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদন

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :জাতীয় শোক দিবস উপলক্ষে সিলেট সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মোয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর উদ্যোগে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
শুক্রবার (২৫ আগস্ট) দুপুর ১২টার দিকে তারা টুঙ্গিপাড়া পৌঁছালে বঙ্গবন্ধুর মাজারের তত্ত্বাবধায়ক ও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ তাদেরকে স্বাগত জানান।
এরপর তারা জাতির জনকের মাজারে পুষ্পস্থবক অর্পন করেন। পরে তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবসহ ১৫ আগস্টের সকল শহীদের  আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করেন। তারা প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এবং জাতির জনকের অপর কন্যা শেখ রেহানার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করেন।
নেতৃবৃন্দ মাজার কমপ্লেক্সের মসজিদে পবিত্র জুম’আর নামাজ আদায় করেছেন।
এর আগে, বৃহস্পতিবার সন্ধ্যায় টুঙ্গিপাড়ায় জাতির পিতার মাজারে শ্রদ্ধা নিবেদন করতে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হন সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
তারা রাতে ঢাকায় বিশ্রাম নিয়ে সকালে উঠেই আবার টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওয়ানা হন এবং দুপুরের দিকে মাজারে পৌঁছান।
সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর সাথে ছিলেন জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ এবং সিলেট জেলার প্রতিটি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।
সিলেট মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে আরও ছিলেন সিসিক’র প্রতিটি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ আমিন উদ্দিন

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park