1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

কানাইঘাটে ১৯০ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ১

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩

মুফিজুর রহমান নাহিদ:সিলেট জেলার অপরাধ দমন, আসামী গ্রেফতার ও জেলার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় সুযোগ্য মাননীয় পুলিশ সুপার, মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন মহোদয়ের নের্তৃত্বে জেলা পুলিশ, সিলেট নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাছাড়া জেলার সংঘটিত সংঘবদ্ধ অপরাধ, মাদক, খুন, ধর্ষণ, পরোয়ানাভূক্ত ও চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে জেলা পুলিশ, সিলেট সর্বাধিক গুরুত্ব দিয়ে আসছে।এরই ধারাবাহিকতায় সিলেট জেলার কানাইঘাট থানা পুলিশের একটি আভিযানিক দল কানাইঘাট সার্কেল জনাব অলক কান্তি শর্ম্মা এর নির্দেশনায় এবং অফিসার ইনচার্জ মোঃ গোলাম দস্তগীর আহমেদ এর নেতৃত্বে ইং ২৪/০৮/২০২৩ তারিখ থানার এসআই(নিঃ)/ দেবাশীষ শর্ম্মা, এএসআই(নিঃ)/মোঃ ওযায়ের ফারুক এএসআই(নিঃ)/মোঃ অলিউল হাসান সঙ্গীয় ফোর্স সহ মাদকদ্রব্য উদ্ধার অভিযান চলাকালে ইং ২৪/০৮/২০২৩ তারিখ ১৪.৪৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, অজ্ঞাতনামা মাদক ব্যবসায়ীরা মাদকদ্রব্য সহ বিক্রয়ের উদ্দেশ্যে মোটর সাইকেল যোগে কানাইঘাট হতে সড়কের বাজারের দিকে যাইতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে কানাইঘাট থানাধীন ৪নং সাতবাগ ইউনিয়নের পশ্চিম কুওরের মাটি সাকিনস্থ বিরাখাই ব্রীজ সংলগ্ন পূর্ব পাশের্^ পাকা রাস্তার উপর পৌছিয়ে সেখানে অস্থায়ী চেকপোষ্ট বসিয়ে ১৯০ পিস ইয়াবা ট্যাবলেট ও ০১টি পালসার মোটর সাইকেল সহ মাদক ব্যবসায়ী ১। এনাম (৪০), পিতা-মৃত মতিউর রহমান, মাতা-মৃত মস্তুরা বেগম, সাং-ডালাইচর (৮নং ওয়ার্ড, কানাইঘাট পৌরসভা), থানা-কানাইঘাট, জেলা-সিলেট’কে গ্রেফতার করা হয় এবং ঐ সময় তাহার সাথে থাকা অপর আসামী জুয়েল (২৫), পিতা-মৃত আব্দুল ওয়াহিদ, সাং-ডালাইচর, থানা-কানাইঘাট, জেলা-সিলেট পালিয়ে যায়। ঘটনায় জড়িত আসামীদ্বয়ের বিরুদ্ধে এসআই/দেবাশীষ শর্ম্মা বাদী হইয়া কানাইঘাট থানার মামলা নং-২৮, তারিখ-২৪/০৮/২৩খ্রিঃ ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬ (১) এর টেবিল ১০(ক) দায়ের করেন।

গ্রেফতারকৃত এবং পলাতক আসামীদ্বয়ের বিরুদ্ধে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হইতেছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park