1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. s.mahmud7612@gmail.com : Sultan Mahmud : Sultan Mahmud
  4. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন

ঢাকা-ওয়াশিংটন প্রতিরক্ষা সংলাপ শুরু

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দশম দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সংলাপ শুরু হয়েছে। বুধ ও বৃহস্পতিবার এই নিরাপত্তা সংলাপটি ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে। দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সংলাপে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন সশস্ত্র বাহিনী বিভাগের অপারেশন্স ও পরিকল্পনা পরিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল হুসাইন মুহাম্মদ মাসীহুর রহমান এবং যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন- ব্রিগেডিয়ার জেনারেল জেম্স থমাস জন। এছাড়া বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ এবং বাংলাদেশ কোস্টগার্ড বাহিনীসহ বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সংলাপে অংশ নিচ্ছেন। আজ বৃহস্পতিবার আনুষ্ঠানিক ভাবে সংলাপ শেষ হবে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক রাশেদুল আলম খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এর আগে নবম দুই দেশের দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সংলাপ ২০২২ সালের মে মাসে অনুষ্ঠিত হয়েছিল। ২০১২ সাল থেকে দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সংলাপ আয়োজন শুরু হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংলাপের লক্ষ্য দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতার বিষয়ে বিস্তৃত আলোচনার সুযোগ সৃষ্টি করা। স্বাধীনতার পর থেকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সহযোগিতার ভিত্তি সুদৃঢ়।

আমাদের এই সম্পর্ক বহুমাত্রিক, বহুমুখী এবং সর্বদা বিকশিত। বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে প্রতিরক্ষা উন্নয়ন ও প্রশিক্ষণে সহযোগিতা প্রদানের জন্য যুক্তরাষ্ট্রের ক্রমাগত সহায়তার বিষয়টি সুস্পষ্ট। প্রতি বছর বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অনেক সদস্যকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে প্রশিক্ষণ প্রদান করা হয় এবং যুক্তরাষ্ট্র সশস্ত্র বাহিনীর সদস্যরাও বাংলাদেশে বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করে থাকে। দুই দেশের সশস্ত্র বাহিনী জাতিসংঘ শান্তিরক্ষা মিশন এবং সন্ত্রাসবিরোধী কার্যক্রমে একসঙ্গে কাজ করে আসছে। দুই দেশের মধ্যে জ্যেষ্ঠ কর্মকর্তাদের সামরিক সফর বিনিময় সামরিক সহযোগিতার একটি অন্যন্য বৈশিষ্ট্য।
এটি হতে যাচ্ছে দুই দেশের মধ্যে ১০ম দ্বিপক্ষীয় সামরিক সংলাপ। সংলাপে বৈশ্বিক ও আঞ্চলিক নিরাপত্তা বিষয়ে আমাদের প্রতিরক্ষা ও সামরিক সহযোগিতা, প্রযুক্তি, প্রতিরক্ষা সরঞ্জাম, দুর্যোগ মোকাবিলা, শান্তিরক্ষা কার্যক্রম ইত্যাদি এবং প্রশিক্ষণের ক্ষেত্রে প্রতিরক্ষা সহযোগিতা, প্রশিক্ষণ, পরিদর্শন, যৌথ অনুশীলন ও মোতায়েন, কর্মশালা ইত্যাদি বিষয়ে আলোচনা হবে। উল্লেখ্য, এর আগে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান এর সঙ্গে সশস্ত্র বাহিনী বিভাগে সংলাপে অংশগ্রহণকারী ইউএসএ প্রতিনিধিদলের প্রধান সৌজন্য সাক্ষাৎ করেন।মানবজমিন

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ জাফর

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park