1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

লক্ষীপাশা ইউনিয়ন ও ওয়ার্ড আ‘লীগের নেতৃবৃন্দের নিন্দা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩

গোলাপগঞ্জ সংবাদদাতা :গোলাপগঞ্জে লক্ষীপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম চৌধুরী মছলু’র দেওয়া এক বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

সোমবার (২১ আগস্ট) রাতে লক্ষীপাশা ইউনিয়ন পরিষদ হলরুমে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সভায় লক্ষীপাশা ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আলা উদ্দিন আলাই ও সাধারণ সম্পাদক হেলাল আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিসবাহ উদ্দিন, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাব উদ্দিন, সাধারণ সম্পাদক আলা উদ্দিন আলাই, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জোয়াইদ আলী, সাধারণ সম্পাদক ইকবাল আহমদ, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক মাতাব উদ্দিন, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আলিম, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জয়নুদ্দিন জইন, সাধারণ সম্পাদক লায়েক আহমদ, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মাসুদ আহমদ, ইমরান হোসেন সুবেল, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা সুলেমান আহমদ বাদশা।

এসময় বক্তারা বলেন, গত ১৫ আগস্ট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম চৌধুরী মছলু পাশ্ববর্তী বিয়ানীবাজার উপজেলায় সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য সরওয়ার হোসেনের পক্ষে যে বক্তব্য দিয়েছেন আমরা এই বক্তব্যের সাথে কোন সময় একমত নয়। তিনি বলেন সরওয়ার হোসেন নৌকা ছাড়া কলা গাছ প্রতীক নিয়েও যদি নির্বাচনে আসেন তাহলে গোলাপগঞ্জের মানুষ তার পক্ষে কাজ করবেন। দায়িত্বশীল পদে থেকে তার এ ধরণের বক্তব্য নোংরা মনমানসিকতার প্রমাণ৷

বক্তারা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে নেত্রী যে কাউকে নৌকা দিবেন আমরা তার পক্ষে কাজ করব। যদি নৌকা কলা গাছকেও দেওয়া হয়। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির এধরণের বক্তব্যের আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সাথে অতি দ্রুত তাকে এধরণের বক্তব্য দেওয়ার কারণে জাতির সামনে ক্ষমা চাওয়া উচিত।

এসময় ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, কানাডা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য সারওয়ার হোসেন দীর্ঘদিন থেকেই গোলাপগঞ্জ-বিয়ানীবাজার আসনে নৌকার মনোনয়ন প্রার্থী।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ সাদিকা

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park