1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

কর্মচারীদের দক্ষতা বাড়াতে তৎপর শাবি প্রশাসন

  • প্রকাশের সময় : সোমবার, ২১ আগস্ট, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কর্মচারীদের দক্ষতা বাড়াতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সব সময় তৎপর রয়েছে বলে জানিয়েছেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. কবির হোসেন।

সোমবার (২১ আগস্ট) কর্মচারীদের নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-২ আয়োজিত অভিযোগ প্রতিকার ও জিআরএস সফটওয়্যার সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালায় তিনি এ কথা জানান।

কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও দপ্তরের শতাধিক কর্মচারী অংশ নেন।

প্রধান অতিথি হিসেবে অধ্যাপক ড. মো. কবির হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়ের সব স্তরের কর্মচারীদের দক্ষতা বাড়াতে যথাযথ উদ্যোগ গ্রহণে প্রশাসন সব সময় তৎপর রয়েছে। এরই ধারাবাহিকতায় এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। আশা করি আপনাদের দক্ষতা বাড়াতে এ কর্মশালা কার্যকর ভূমিকা পালন করবে।

এপিএর কমিটির ফোকাল পয়েন্ট ডেপুটি রেজিস্ট্রার আ ফ ম মিফতাউল হক ও ডেপুটি রেজিস্ট্রার শাহিনা সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন। স্বাগত বক্তব্য দেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. ফজলুর রহমান। অনুষ্ঠানে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. ফজলুর রহমান।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ লিজা

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park