1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

চুনাপাথর আমদানি বন্ধে রাজস্ব ঘাটতির শঙ্কা

  • প্রকাশের সময় : রবিবার, ২০ আগস্ট, ২০২৩

ছাতক সংবাদদাতা :কাস্টমস ডিউটি ও আমদানি শুল্ক বৃদ্ধির প্রতিবাদে সুনামগঞ্জের ছাতকের ৩টি রুটসহ সিলেট অঞ্চলের সব রুটে ভারত থেকে চুনাপাথর ও বোল্ডার আমদানি বন্ধ করে দিয়েছেন আমদানিকারকরা। তিন দিন ধরে এসব রুটে আমদানি বন্ধ রাখা হয়েছে। সরকারি রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনে বড় ধরনের ধাক্কা খাওয়ার শঙ্কা সৃষ্টি হয়েছে।

ব্যবসায়ী নেতাদের অভিযোগ, বেসরকারি সিমেন্ট উৎপাদনকারী প্রতিষ্ঠান লাফার্জ-হোলসিম কোম্পানিকে সুবিধা দিতে হঠাৎ করেই শুল্ক বাড়ানো হয়েছে। যার পরিপ্রেক্ষিতে সব রুটে অনির্দিষ্টকালের জন্য চুনাপাথর-বোল্ডার আমদানি বন্ধ ঘোষণায় অচলাবস্থার সৃষ্টি হয়েছে। আমদানি বন্ধ থাকায় দিনমজুর শ্রমিকরা পড়েছেন বিপাকে। পাশাপাশি সরকারি রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনে শঙ্কা সৃষ্টি হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, সিলেট অঞ্চলে জৈন্তাপুরের তামাবিল, কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ, সুনামগঞ্জের বাগলি, বড়ছড়া ও চারগাঁও এবং ছাতকের ইছামতী ও চেলা রুটে ভারত থেকে চুনাপাথর ও বোল্ডার পাথর আমদানি করা হয়। এসব চুনাপাথর আমদানিতে প্রতি টন সাড়ে ১১ ডলার ও বোল্ডার ১১ ডলার কাস্টমস ডিউটি দিতে হতো। গত সপ্তাহে হঠাৎ করে কাস্টমস ডিউটি বোল্ডারে ১১ ডলার থেকে বাড়িয়ে ১৩ ডলার এবং চুনাপাথরে ডিউটি চার্জ সাড়ে ১৩ ডলার নির্ধারণ করায় আমদানি খরচ অনেক বেড়ে গেছে। তাই ব্যবসায়ীরা আলোচনা করে গত বুধবার থেকে সিলেট অঞ্চলের সব রুটে চুনাপাথর-বোল্ডার আমদানি বন্ধ করে দেন। এ নিয়ে কাস্টমস বিভাগের সঙ্গে আলোচনার একপর্যায়ে চুনাপাথর ও বোল্ডার প্রতি টনে সাড়ে ১২ ডলার ডিউটি নির্ধারণ করে কর্তৃপক্ষ।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যবসায়ী জানান, লাফার্জ-হোলসিম কোম্পানি আইনবহির্ভূতভাবে ভারত থেকে কনভেয়ার বেল্টের মাধ্যমে চুনাপাথর এনে ফ্যাক্টরির ভেতরে ক্রাশ করে বিভিন্ন প্রজেক্টে বিক্রি করছে। ইন্ডাস্ট্রিয়াল আইটেম হিসেবে লাফার্জ-হোলসিম ডিউটি ফ্রি পাচ্ছে, ভ্যাট লাগছে না। অথচ ইন্ডাস্ট্রিয়াল আইটেম ঘোষণা দিয়ে তারা চুনাপাথর বাজারে বিক্রি করছে। ব্যবসায়ীদের দাবি, লাফার্জ-হোলসিম কর্তৃপক্ষ বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ে চিঠি দিয়ে প্রতিটি বর্ডারে রেট বাড়িয়ে দিতে বলেছে।

ছাতক লাইমস স্টোন ইম্পোটার্স অ্যান্ড সাপ্লায়ার্স গ্রুপের সভাপতি ও সুনামগঞ্জ চেম্বারের পরিচালক আহমদ শাখায়াত সেলিম চৌধুরী জানান, বর্তমানে ব্যবসার অবস্থা ভালো নয়। এর মধ্যে কাস্টমস বিভাগ থেকে পাথর আমদানিতে টনপ্রতি ২ ডলার ডিউটি বাড়িয়ে দেওয়া হয়েছে। যে কারণে স্থানীয় ব্যবসায়ীরা অনির্দিষ্টকালের জন্য ভারত থেকে চুনাপাথর-বোল্ডার আমদানি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন।

লাফার্জ-হোলসিম বাংলাদেশের হেড অব কমিউনিকেশন তৌহিদুল ইসলাম জানান, চুনাপাথর ব্যবসায়ীদের অভিযোগ ভিত্তিহীন ও মিথ্যা। লাফার্জ-হোলসিম সরকারের সব অনুমতি এবং অনুমোদন নিয়েই এগ্রিমেন্ট ব্যবসা পরিচালনা করছে।

সিলেট কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কার্যালয়ের (সদরদপ্তর) উপকমিশনার মো. সোলেইমান জানান, ডলারের মূল্যস্ফীতির কারণেই শুল্ক বেড়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনার আলোকেই মূলত অ্যাসেসমেন্ট ভ্যালু বেড়েছে। এরপরও ব্যবসায়ীদের এ নিয়ে আলোচনার পথ খোলা রয়েছে। লাফার্জ-হোলসিমকে সুবিধা দেওয়ার বিশেষ কোনো সুযোগ তাদের হাতে নেই।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ জাফর

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park