1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল শ্রীমঙ্গল প্রেসক্লাব

  • প্রকাশের সময় : শনিবার, ১৯ আগস্ট, ২০২৩

শ্রীমঙ্গল সংবাদদাতা :একাডেমিক ও সহশিক্ষা কার্যক্রমে প্রশংসনীয় ফলাফল অর্জনকারী শ্রীমঙ্গল প্রেসক্লাব সদস্যদের সন্তানদের সংবর্ধনা প্রদান করেছে শ্রীমঙ্গল প্রেসক্লাব।

গত শুক্রবার (১৮ আগস্ট) রাত সাড়ে ৮টায় প্রেসক্লাবের বিপুল রঞ্জন চৌধুরী মহররম খান হলরুমে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমাম হোসাইন সোহেল এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আলী রাজীব মাহমুদ মিঠুন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দিলীপ কুমার বর্ধন এবং শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি দীপঙ্কর ভট্টাচার্য লিটন, সাবেক সহসভাপতি কাওছার ইকবাল, ইসমাইল মাহমুদ, যুগ্ন সম্পাদক সৈয়দ আবু জাফর সালাউদ্দিন, কোষাধ্যক্ষ মো. এহসানুল হক, সহসম্পাদক (দপ্তর) মুসলিম চৌধুরী, সহসম্পাদক (ক্রীড়া ও সাংস্কৃতিক) মামুন আহম্মেদ, কার্যকরী কমিটির সদস্য মো. শাকির আহম্মেদ, সনেট দেব চৌধুরী, নূর মোহাম্মদ সাগর, সুলতান মাহমুদ রকিব।

প্রেসক্লাবের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দ আমিরুজ্জামান, সাইফুল ইসলাম, মোমিনুল হক সোহেল, শাহাব উদ্দিন, মিসবাহ উদ্দিন যুবায়ের, শামছুল ইসলাম শামিম, আব্দুর রব, মিজানুর রহমান আলম এবং রুবেল আহমদ।

অনুষ্ঠানে ২০২৩ সালের এসএসসি পরীক্ষায় এবং সহশিক্ষা কার্যক্রমে প্রশংসনীয় ফলাফল অর্জন করায় শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরীর সন্তান সুবর্ণ শিখর বর্ণ, সহসম্পাদক (ক্রীড়া ও সাংস্কৃতিক) মামুন আহম্মেদ এর সন্তান ইফতেখার আহমেদ মাহদী, সহসম্পাদক (সাহিত্য ও প্রকাশনা) বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন এর সন্তান বিশ্বপ্রিয় ভট্টাচার্য কাব্য, প্রেসক্লাবের সদস্য শামসুল ইসলাম শামীম এর সন্তান সাদিয়া ইসলাম এশা, প্রেসক্লাবের সদস্য শাহাব উদ্দিন এর সন্তান মানজিদা আহমেদ রাকিবা, কার্যকরি কমিটির সদস্য সুলতান মাহমুদ রকিব এর সন্তান আল-রাফি মাহমুদ এর হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি এবং বিশেষ অতিথিরা।

অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর পাশাপাশি সংবর্ধিত শিক্ষার্থীদের অভিভাবককে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ সাদিয়া

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park