1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

গোলাপগঞ্জে প্রবাসী ঐক্য পরিষদের আত্ব প্রকাশ

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩

গোলাপগঞ্জ সংবাদদাতা : দেশ ও প্রবাসীদের নিয়ে মানুষের পাশে দাঁড়াতে অনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করলো গোলাপগঞ্জ প্রবাসী ঐক্য পরিষদ। এ উপলক্ষে বুধবার রাতে গোলাপগঞ্জের পৌর শহরের একটি অভিজাত পার্টি সেন্টারে গোলাপগঞ্জ প্রবাসী ঐক্য পরিষদের সিনিয়র সহ-সভাপতি ছানু মিয়ার সভাপতিত্বে হাফিজ সাকিল আহমদের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গোলাপগঞ্জ প্রবাসী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সুলতান আহমদ।
পরিচালনা কমিটির সভাপতি সাহেদ আহমদ বাবরুলের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা, গোলাপগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র জহির উদ্দিন সেলিম, লক্ষিপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহতাব উদ্দিন জেবুল, বিশিষ্ট রাজনীতিবিদ আর্জমন্দ আলী, ব্যবসায়ী রাসেল আহমদ, গোলাপগঞ্জ প্রবাসী ঐক্য পরিষদের সহ সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, সংগঠনের পরিচালনা কমিটির সদস্য মাওলানা আব্দুল আহাদ, মামুনুর রশীদ, হাফিজ শাকিল আহমদ, বদরুল ইসলাম।
সভায় বক্তারা বলেন, প্রবাসীরা বিদেশের মাটিতে নিজেরা চরম দুর্ভোগে থেকেও এলাকার অসহায় ও বিপন্ন মানুষের প্রতি মানবতার হাত প্রসারিত করে প্রবাসীরা মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করে যাচ্ছেন। যেকোনো দুর্যোগে এলাকায় আর্তমানবতার সেবায় প্রবাসীদের কার্যক্রমগুলো প্রশংসার দাবি রাখে।
মানুষের কল্যাণে সরকারের পাশাপাশি প্রবাসীদের সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান তারা। এ সময় সভায় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ সাদিয়া

Albaraka-1.jpg

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park